শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

চলন্ত বাসে অচেতন চালক, ৬৬ জনের জীবন বাঁচালো স্কুলছাত্র

আন্তর্জাতিক ডেস্ক   |   শনিবার, ২৯ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলন্ত বাসে অচেতন চালক, ৬৬ জনের জীবন বাঁচালো স্কুলছাত্র

সংগৃহীত ছবি

স্কুলবাসে বাড়ি ফিরছিল শিক্ষার্থীরা। কিন্তু বাস চালাতে চালাতে মাঝ রাস্তায় আচমকাই জ্ঞান হারান চালক। বিষয়টি লক্ষ্য করে বাসের সামনের দিকের আসনে বসে থাকা সপ্তম শ্রেণির ছাত্র ডিলন রিভস। বাসটি যখন রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক সে সময়েই স্টিয়ারিং ধরে রিভস। তারপর বাসের ইঞ্জিন বন্ধ করে দেয় সে।

বুধবার (২৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। চালকের জ্ঞান হারানোর বিষয়টি জানতে পেরেই কান্নাকাটি শুরু করে দেয় শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ জানায়, বাসের সবাই আতঙ্কিত হয়ে পড়লেও নিজেকে স্থির রেখেছিল রিভস। তারপর সে ছুটে গিয়ে বাসের স্টিয়ারিং ধরে ও ব্রেকে পা দিয়ে বাসটিকে থামায়। তারপর ইঞ্জিন বন্ধ করে দেয়।

একপর্যায়ে রিভসই ৯১১ নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে বাসচালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। বাসের ভেতরে ৬৬ জন শিক্ষার্থী ছিল বলে জানা যায়।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট লিভারনয়েস বলেন, বাস চালানোর সময় অসুস্থ বোধ করেন চালক। তিনি তৎক্ষণাৎ পরিবহণ সংস্থাকে বিষয়টি জানান। তারপরই জ্ঞান হারিয়ে ফেলেন।

লিভরনয়েস আরও বলেন, সপ্তম শ্রেণির ওই ছাত্র তাৎক্ষণিকভাবে স্টিয়ারিং ধরার সিদ্ধান্ত না নিলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। এদিকে, রিভসের এ সাহসী কাণ্ডে প্রশংসায় ভেসেছে তার গোটা স্কুল ও এলাকাবাসী।

সূত্র: সিএনএন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office