শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সরকারদলীয় নেতারা শ্রমিকদের বিভিন্নভাবে ব্যবহার করে : নুর

জাতীয় ডেস্ক   |   সোমবার, ০১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকারদলীয় নেতারা শ্রমিকদের বিভিন্নভাবে ব্যবহার করে : নুর

সংগৃহীত ছবি

গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেছেন, বিভিন্ন সময় সরকারদলীয় নেতারা শ্রমিকদের ব্যবহার করে, তাদের দিয়ে বিভিন্ন সময় মিছিল মিটিং করায়, এমনকি লাঠিয়াল বাহিনী হিসেবেও ব্যবহার করে। অথচ করোনার সময় এই শ্রমিকদের পাশে তাদের দাঁড়াতে দেখা যায়নি।

সোমবার (১ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত মহান মে দিবসে র‍্যালি পরবর্তী শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

নুর বলেন, ‘রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের জন্য দেশি-বিদেশি সব অনুদানের হিসাব দিতে হবে। কোন জায়গা থেকে কত অনুদান এসেছিল, আর সেসবে অনুদান কোন খাতে কত খরচ হয়েছিল, স্বচ্ছতার সঙ্গে সব হিসাব চাই। রানা প্লাজায় আহত অনেক শ্রমিক এখনও চলাফেরা করতে পারে না, অনেকের চাকরি নেই। এই রানা প্লাজা নিয়ে যেভাবে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছিল, আলোচনা হয়েছিল, সেভাবে ভুক্তভোগীরা সহযোগিতা পায়নি।’

তিনি বলেন, ‘বর্তমান সময়ে শ্রমিকরা যা বেতন পান তা দিয়ে চলতে পারে না। কারণ সবকিছুর দাম অনেক বেশি। ১০ টাকা কেজি চাল খাওয়ানোর কথা বলে এখন ৭০/৮০ টাকা কেজি চাল খাওয়াচ্ছে সরকার। আর ৭০/৮০ টাকা লিটারের সয়াবিন তেলের দাম এখন ২০০ টাকা।’

বঙ্গবাজারে অগ্নিকাণ্ড প্রসঙ্গে নুর বলেন, ‘বঙ্গবাজারে আগুন লেগেছিল নাকি লাগানো হয়েছিলো তা বলব না। তবে আগুন লাগার পরপরই যখন সরকারের বিভিন্ন পর্যায়ের লোকেরা সেখানে বহুতল ভবন নির্মাণের কথা বলে… তখন বুঝতে বাকি থাকে না, আসলে বঙ্গবাজারে আগুন লাগার পেছনে আসল কাহিনী কী।’

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান। এতে উপস্থিত ছিলেন শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহবায়ক মুহাম্মাদ রাশেদ খান, যুগ্ম-সদস্য সচিব তারেক রহমান ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেল শিকদারসহ আরও অনেকে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office