শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বাংলাদেশে দুই ভাগে সিরিজ খেলবে আফগানিস্তান!

স্পোর্টস ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে দুই ভাগে সিরিজ খেলবে আফগানিস্তান!

সংগৃহীত ছবি

বর্তমানে ইংল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর আগামী জুনে টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে আসবে আফগানিস্তান। বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ওই সিরিজে সফরকারীরা একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। যদিও এর আগে তাদের দুটি টেস্ট খেলার কথা ছিল, পরবর্তীতে ব্যস্ত সূচির কারণে একটি টেস্ট বাতিল করে বিসিবি।

প্রথমে এক ভাগে বাংলাদেশে আসার কথা থাকলেও, এখন দুই ভাগে সিরিজটি খেলতে চাচ্ছে আফগানিস্তান। জানা গেছে, সাকিব আল হাসানদের বিপক্ষে প্রথম দফা খেলার পর আফগানরা ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে। এরপরই আবারও বাংলাদেশে আসবে তারা। সূচি অনুযায়ী আফগানরা জুলাই মাসে সিরিজের বাকি অংশ খেলবে।

এর আগে জুনের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশে পা রাখবে রশিদ খানের দল। একটি টেস্ট খেলেই তারা ভারতে রওনা হবে। সেখানে রোহিত শর্মাদের সঙ্গে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান।

যদিও এখন পর্যন্ত আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, ১৪ জুন থেকে শুরু হতে পারে একমাত্র টেস্টটি। এরপর জুলাইয়ের প্রথম সপ্তাহে হবে সিরিজের বাকি অংশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office