শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

দুধ চা পান করলে শরীরে যা ঘটে

লাইফস্টাইল ডেস্ক   |   রবিবার, ২১ মে ২০২৩   |   প্রিন্ট   |   ২৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুধ চা পান করলে শরীরে যা ঘটে

সংগৃহীত ছবি

চা পান করতে সবাই কমবেশি পছন্দ করেন। চা বহুল প্রচলিত একটি পানীয়। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সারাদিন হয়তো অনেকবার চা পান করেন অনেকেই।

চাপ্রেমীদের তো চা ছাড়া একটি দিনও কাটে না। আবার অনেকেরই পছন্দ দুধ চা। তবে দুধ চা কিন্তু শরীরের জন্য মোটেও ভালো নয়।

এ বিষয়ে পুষ্টিবিদ শামসুন নাহার তাহিরা বলেন, ‘চা পান করা অনেকটা অ্যাডিকশনের মতো। মাত্রাতিরিক্ত চা পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’

যদিও চা পানীয় হিসেবে স্বাস্থ্যকর ও উপকারী। তবে এতে কনডেন্স মিল্ক, দুধ, চিনি দিয়ে পান করাটা স্বাস্থ্যকর নয় বলে জানান এই পুষ্টিবিদ।

তিনি আরও বলেন, ‘চায়ে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। দুধ-চিনি ছাড়া রং চা খেলে এই অ্যান্টি-অক্সিডেন্ট সম্পূর্ণ পায় শরীর। তবে যখন এতে চিনি, দুধ, কনডেন্স মিল্ক মেশানো হয়, তখন চায়ে থাকা ক্যাটেচিন নামক অ্যান্টি-অক্সিডেন্ট দুধে থাকা কেজিন প্রোটিনের সঙ্গে বিক্রিয়া ঘটায়।’

‘ফলে চা তার অ্যান্টি-অক্সিডেন্ট গুণাগুন হারায় ও অন্যদিকে দুধ হারায় তার প্রোটিন গুণাগুন। এতে করে চা অ্যাসিডিক হয়। ফলে শরীরে প্রদাহ বা ইনফ্লামেশন হয়। চিনি ও কনডেন্স মিল্ক যোগ করার মাধ্যমে ক্ষতিটা আরও বেশি হয়।’

দুধ চা খেলে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বলে জানান এই পুষ্টিবিদ। তার মধ্যে অন্যতম হলো- কোষ্ঠকাঠিন্য, ওজন বেড়ে যাওয়া, অনিদ্রা, পেট ফাঁপা, হজমে সমস্যা হওয়া, রক্তচাপ ওঠা নামা করা, ব্রণ ও স্ট্রেস।

এছাড়া দুধ চায়ে কোনো পুষ্টি গুণাগুনও থাকে না। তাই দুধ চা না খাওয়াই ভালো। দুধ চা এর বদলে গ্রিন টি, ব্ল্যাক টি, রং চা, আদা চা বা হারবাল চা পান করার পরামর্শ দেন পুষ্টিবিদ।

আজ আন্তর্জাতিক চা দিবস। প্রতিবছর ২১ মে পালিত হয় দিবসটি। জানলে অবাক হবেন, বিশ্বের জনপ্রিয় এই পানীয় প্রতি সেকেন্ডে ২৫ হাজার মানুষ পান করেন। যার অর্থ প্রতিদিন দুই বিলিয়ন কাপেরও বেশি চা পান করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office