শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

টস জিতে ধোনির চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠালো গুজরাট

স্পোর্টস ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টস জিতে ধোনির চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠালো গুজরাট

সংগৃহীত ছবি

গত আসরের মত একই গতিতে শিরোপার দিকে এগিয়ে চলছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। এবারও ২০ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট। অন্যদিকে যৌথভাবে ১৭ পয়েন্ট হলেও লখনৌয়ের চেয়ে রান রেটে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে চেন্নাই সুপার কিংস।

এই দু’দলই এবার মুখোমুখি হলো ফাইনালে ওঠার লড়াইয়ে। আইপিএলের কোয়ালিফায়ারে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হলো হার্দিক পান্ডিয়ার গুজরাট এবং মহেন্দ্র সিং ধোনির চেন্নাই।

ফাইনালে ওঠার লড়াইয়ে শুরুতেই টস ভাগ্যে এগিয়ে গেলেন হার্দিক পান্ডিয়া। টস জিতলেন তিনি এবং নিজেরা প্রথমে ফিল্ডিং বেছে নিয়ে চেন্নাইকে আমন্ত্রণ জানালেন প্রথমে ব্যাট করার জন্য।

এর আগে গ্রুপ পর্বে একবার মুখোমুখি হয়েছিলো দুই দল। ওই ম্যাচে চেন্নাইকে ৫ উইকেটে হারিয়েছিলো গুজরাট। ওই ম্যাচটা ছিল আহমেদাবাদে। এবার এই ম্যাচটা চেন্নাই খেলছে নিজেদের মাঠে।

আজ যে দল জিতবে, তারা সরাসরি ফাইনালে। আর যে দল হারবে তাদের বিদায় নিতে হবে না। আরও একটি সুযোগ পাচ্ছে তারা। ইলিমিনেটরে লখনৌ এবং মুম্বাইয়ের ম্যাচে বিজয়ী দলের বিপক্ষে খেলবে আজকের পরাজিত দল।

চেন্নাই সুপার কিংস একাদশ

রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, আজিঙ্কা রাহানে, মঈন আলি, আম্বাতি রাইডু, শিভাম দুবে, রবিন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দিপক চাহার, তুষার দেশপান্ডে, মহেস থিকসানা।

গুজরাট টাইটান্স একাদশ

ঋদ্ধিমান সাহা, শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, ডেভিড মিলার, দাসুন শানাকা, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, নুর আহমেদ, মোহাম্মদ শামি, মোহিত শর্মা এবং দর্শন নলকান্দে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office