শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে আশীষ বিদ্যার্থী

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৯৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৬০ বছর বয়সে বিয়ের পিঁড়িতে আশীষ বিদ্যার্থী

সংগৃহীত ছবি

৬০ বছর বয়সে নতুন ইনিংস শুরু করলেন ভারতীয় অভিনেতা আশীষ বিদ্যার্থী। বৃহস্পতিবার (২৫ মে) জামাইষষ্ঠীর দিন কলকাতায় দ্বিতীয় বিয়ে সেরে ফেললেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা। পাত্রী, রুপালি বড়ুয়া আসামের মেয়ে, কলকাতার এক নামী ফ্যাশন হাউসে কর্মরত। এদিন ঘনিষ্ঠ মানুষজনের উপস্থিতিতে কোর্ট ম্যারেজ সারেন আশীষ ও রুপালি।

এর আগে কলকাতার জামাই ছিলেন আশীষ। অভিনেত্রী-গায়িকা রাজোশি বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। শকুন্তলা বড়ুয়ার কন্যা রাজোশি, তবে সেই বিয়ে টেকেনি। এবার নতুন করে গাঁটছড়া বাঁধলেন আশীষ। বিয়ের পর্ব সেরে উচ্ছ্বসিত এই জুটি। রুপালির সঙ্গে প্রেমের কথা গোপন রেখেছিলেন আশীষ, বিয়ে করে চমকে দিলেন সকলকে।

বিয়ের পর্ব সেরে ই-টাইমসকে অভিনেতা জানান, ‘জীবনের এই পর্যায়ে রুপালির সঙ্গে বিয়েটা একটা অসাধারণ অনুভূতি। সকালে আমাদের কোর্ট ম্যারেজ হয়েছে, তারপর সন্ধ্যায় গেট-টুগেদার।’ কিন্তু কীভাবে রুপালির সঙ্গে আলাপ তার? হাসিমুখে জবাব দিলেন, ‘সেটা লম্বা গল্প, তা না হয় পরে একদিন শোনাব।’ সবটাই ভাগ্যের খেল তা জানিয়ে দিলেন নবদম্পতি। অল্পদিনের পরিচয় তাদের তাও স্পষ্ট করলেন।

নেতিবাচক চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে ওস্তাদ আশীষ বিদ্যার্থী। কেমনভাবে আশীষের প্রেমে পড়লেন রুপালি? তার সোজাসাপ্টা জবাব, ‘উনি একজন ভালো মনের মানুষ, ওনার সঙ্গ পাওয়াটা সৌভাগ্যের।’

১৯৮৬ সালে অভিনয় সফর শুরু করেন আশীষ বিদ্যার্থী। গত চার দশকে ৩০০-এর বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন ১১টি ভারতীয় ভাষার ছবিতে। ‘দ্রোহকাল’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি।

সূত্র : হিন্দুস্তান টাইমস বাংলা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office