শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

জাপানকে বাংলাদেশে অধিকতর বিনিয়োগের আহ্বান স্পিকারের

জাতীয় ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাপানকে বাংলাদেশে অধিকতর বিনিয়োগের আহ্বান স্পিকারের

সংগৃহীত ছবি

ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং তথ্য-প্রযুক্তি, মানবসম্পদ উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে জাপানকে বাংলাদেশে অধিকতর বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (২৫ মে) হাউজ অব রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকার হিরোইউকি হসোদা-র সঙ্গে জাপানের পার্লামেন্ট (ডায়েট) এ অবস্থিত স্পিকার্স কনফারেন্স কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় অধিকতর বিনিয়োগের আহ্বান জানান স্পিকার।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, জাপান বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত স্থাপন করেন, যা ইতিমধ্যে ৫০ বছর অতিবাহিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক জাপান সফর জাপান-বাংলাদেশ ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে। জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। রাজধানী ঢাকায় মেট্রোরেল জাপান-বাংলাদেশ সম্পর্কের অনন্য মাইলফলক।

হাউজ অব রিপ্রেজেনটেটিভস অব জাপানের স্পিকার হিরোইউকি হসোদা বলেন, জাপান বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও জোরদার হবে। এ ধরনের সংসদীয় সফর বিনিময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office