শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানি ১ কোটি ৭ লাখ ডলার বিনিয়োগ করবে

অর্থনীতি ডেস্ক   |   শুক্রবার, ২৬ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেপজা অর্থনৈতিক অঞ্চলে চীনা কোম্পানি ১ কোটি ৭ লাখ ডলার বিনিয়োগ করবে

সংগৃহীত ছবি

চীনা কারখানা জয়েন উইন (বাংলাদেশ) কোম্পানি লিমিটেড ১ কোটি ৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগে বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি স্যু এক্সেসরিজ কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সাথে আজ ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং জয়েন উইন (বাংলাদেশ) কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জু তাইহুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

সম্পূর্ণ আধুনিক স্বয়ংক্রিয় প্রযুক্তির এ কারখানাটি বার্ষিক ৭০ লাখ জোড়া স্যু এক্সেসরিজ যেমন পিইউ ইনসোল, পিইউ মিডসোল, পিইউ আউটসোল, টিপিইউ আউটসোল, রাবার আউটসোল এবং ওপেন সেল পিইউ ইনসোল উৎপাদন করবে। জয়েন উইন (বাংলাদেশ) খ্যাতনামা বিভিন্ন ব্র্যান্ডের জুতার যেমন- নাইকি, এডিডাস, পুমা, ক্যাটারপিলার প্রভৃতির এক্সেসরিজ তৈরি করবে। প্রতিষ্ঠানটিতে ৯০০ জন বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

গত ৩০ বছর যাবৎ কোম্পানিটি এই সেক্টরে তাদের ব্যবসা পরিচালনা করছে। বিশ্বের ৬টি দেশে তাদের কারখানা রয়েছে যারা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের জুতা তৈরি করছে।

অন্যান্যের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন চৌধুরী, নির্বাহী পরিচালক (জনসংযোগ) নাজমা বিন্তে আলমগীর, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মো. এনামুল হক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চট্টগ্রামের মীরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে ১১৩৮.৫৫ একর জমির উপর বেপজা অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। জয়েন উইন (বাংলাদেশ) ছাড়াও ১৮টি দেশি বিদেশি প্রতিষ্ঠান ইতিমধ্যে বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য বেপজার সাথে চুক্তি স্বাক্ষর করেছে যাদের মোট প্রন্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ৪১ কোটি ১০ লাখ ডলার। বেপজা আশা করছে, এ বছরের মধ্যে বেপজা অর্থনৈতিক অঞ্চল থেকে পণ্য রপ্তানি কার্যক্রম শুরু হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office