শিরোনাম
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী

নারী ডিপিএল : লতার সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক   |   রবিবার, ২৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নারী ডিপিএল : লতার সেঞ্চুরি

সংগৃহীত ছবি

অধিনায়ক লতা মন্ডলের সেঞ্চুরিতে জয় দিয়ে নারী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) যাত্রা শুরু করলো খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে খেলাঘর ২৪৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে কেরানিগঞ্জ নারী ক্রিকেট একাডেমিকে।

ব্যাট হাতে ৯টি চারে ১০১ বলে অপরাজিত ১০০ রান করেন লতা। তার ব্যাটিং নৈপুন্যে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ২৮১ রান করে খেলাঘর। লতা ছাড়াও খেলাঘরের পক্ষে তাজ ৫২ ও ওপেনার দিলারা আকতার ৪৭ রান করেন।

জবাবে খেলাঘরের বোলারদের তোপে ৩৪ ওভারে মাত্র ৩৬ রানে অলআউট হয় কেরানিগঞ্জ। খেলাঘরের পক্ষে ফাহিমা খাতুন ৭ ওভারে ৩ রানে ৪টি উইকেট নেন। ৭ ওভারে ৭ রানে ৩ উইকেট নেন সানজিদা আকতার মেঘলা।

কেরানিগঞ্জের পক্ষে মাত্র একজন ব্যাটার দুই অংকের কোটা পার করতে পারেন। অধিনায়ক শাহনাজ পারভিন ১০ রান করেন।

এদিকে, টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে আবাহনী লিমিটেড। বিকেএসপির এক নম্বর মাঠের ম্যাচে আবাহনী ৬ উইকেটে হারিয়েছে সিটি ক্লাবকে। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান করে সিটি ক্লাব। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন তমালিকা সুমনা। আবাহনীর সোনিয়া ১৩ রানে ৪ উইকেট নেন। ইসমাহ তানজিম ২০ রানে নেন ২ উইকেট।

জবাবে ৩২ দশমিক ২ ওভারে ৪ উইকেটে ১২৫ রান করে ম্যাচ জিতে আবাহনী। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানে অপরাজিত থাকেন শম্পা। সিবানি সিং অপরাজিত থাকেন ৩২ রারন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office