শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মেক্সিকো পুলিশের সাথে সংঘর্ষে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ মে ২০২৩   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেক্সিকো পুলিশের সাথে সংঘর্ষে ১০ জন নিহত

সংগৃহীত ছবি

মেক্সিকোর উত্তরাঞ্চলের একটি মহাসড়কে সোমবার পুলিশের সাথে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর বন্দুক হামলা চালালে সেখানে সংঘর্ষ বাধে। কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে নুয়েভো লিওন পাবলিক সিকিউরিটি সেক্রেটারি গেরার্দো পালাসিওস লিখেছেন, তিনটি সাঁজোয়া ট্রাকে করে যাওয়ার সময় একটি সন্ত্রাসী গ্রুপ বেসামরিক বাহিনীর সদস্যদের ওপর বন্দুক হামলা চালায়।

তিনি আরো বলেন, এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাল্টা গুলিতে সেখানে সন্দেহভাজন ১০ অপরাধী নিহত হয়। এ সংঘর্ষে চার কর্মকর্তা আহত হয়েছে।

নুয়েভো লিওন ও তামাউলিপাস রাজ্যের মধ্যবর্তী একটি মহাসড়কে এ হামলার ঘটনা ঘটে। এ অঞ্চল সংঘবদ্ধ অপরাধ সংশ্লিষ্ট সহিংসতায় জর্জরিত।

মেক্সিকোতে ২০০৬ সালে সরকারের বিতর্কিত মাদক বিরোধী অভিযান শুরুর পর থেকে দেশটিতে তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে ও প্রায় এক লাখ নিখোঁজ রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office