শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

চলে গেলেন ‘মুখ ও মুখোশ’ অভিনেত্রী পিয়ারী বেগম

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ৩০ মে ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চলে গেলেন ‘মুখ ও মুখোশ’ অভিনেত্রী পিয়ারী বেগম

সংগৃহীত ছবি

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী পিয়ারী বেগম মারা গেছেন। মঙ্গলবার (৩০ মে) দুপুরে উত্তরায় নিজ বাসায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইলি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ ।

পিয়ারী বেগমের মৃত্যুর খবর নিশ্চিত করে তার ছেলে রাবিউল আমিন বলেন, গত মাসে অসুস্থ ছিলেন। হাসপাতালে ভর্তি করিয়েছিলাম।

চিকিৎসক জানান, আম্মার হার্ট দুর্বল ছিল। আপাতত বাসায় নিয়ে যান। ওষুধ বাসাতেই খাওয়ান। হাসপাতালে রেখে কী করবেন? এরপর ভালোই ছিল। জ্বরও ছিল না। কিন্তু গত দুই দিন আম্মার শরীর দুর্বল ছিল। আজ আমি অফিসে ছিলাম। আমার স্ত্রী ও ছোট ছেলে বাসায় ছিল। স্ত্রীর সামনেই মারা গেছেন আম্মা।

পিয়ারী বেগমের জানাজা ও দাফন সন্ধ্যার পর সম্পন্ন করা হবে বলে জানান রাবিউল আমিন। তিনি বলেন, উত্তরা ১২ নম্বর সেক্টরে আব্বাকে যেখানে কবর দিয়েছি, ওখানেই আম্মাকে কবর দেব। বাদ এশা জানাজা শেষে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

পিয়ারী বেগম অভিনেতা আমিনুল হকের স্ত্রী। ‘মুখ ও মুখোশ’ ছবির মহরত অনুষ্ঠিত হয় ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে। এটি ছিল বাংলাদেশ তথা তৎকালীন পাকিস্তানের প্রথম সবাক চলচ্চিত্র। ছবিটি মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট। এ ছবির পরিচালক আবদুল জব্বার খান। ছবির অন্যতম প্রধান নারী চরিত্রে ছিলেন পিয়ারী বেগম। ঢাকার উত্তরায় ছেলে, ছেলের বউ ও নাতি-নাতনিদের নিয়ে বসবাস করতেন তিনি।

পূর্ব পাকিস্তানের তখনকার গভর্নর শেরেবাংলা এ কে ফজলুল হক ঢাকার রূপমহল সিনেমা হলে এ সিনেমার উদ্বোধন করেছিলেন। পিয়ারী বেগম ছাড়াও এ ছবিতে অভিনয় করেন পূর্ণিমা সেন, সাইফুদ্দিন, বিনয় বিশ্বাস, জব্বার, ইনাম আহমেদ, জহরত আজরা প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office