শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ ॥ আহত শত শত

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০৪ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৬১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ ॥ আহত শত শত

সংগৃহীত ছবি

ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ হয়েছে। আহত হয়েছে শত শত লোক।

ওড়িশার মুখ্য সচিব প্রদীপ জেনা নিশ্চিত করেছেন, হাসপাাতালে প্রায় ৯শ আহত লোককে চিকিৎসা দেয়া হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ওড়িশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় তিনটি ট্রেনের সংঘর্ষে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

গত ২০ বছরের মধ্যে এটি ছিল ভারতে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।

দুর্ঘটনার প্রকৃত কারন সম্পর্কে জানা যায়নি। তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সিগন্যালের ভুলের কারনে এ দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার পর পরই জরুরি সেবার সদস্যদের আগেই স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। দেশটির জাতীয় দুর্যোগ প্রতিরোধ বাহিনীর সাথে উদ্ধারকাজে সেনাবাহিনীও যোগ দেয়।

বালাসোরের জরুরি কন্ট্রোল রুমের একজন কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে সব লাশ ও আহত যাত্রীদের সরিয়ে নেয়া হয়েছে।
ওড়িশা ফায়ার সার্ভিসের ডিরেক্টর জেনারেল সুধাংশু সারঙ্গি বলেছেন, নিহতের সংখ্যা বেড়ে ২৮৮ হয়েছে। তবে এ সংখ্যা আরো বাড়বে বলেই ধারনা করা হচ্ছে। নিহতের সংখ্যা ৩৮০ হতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনাস্থল ও আহতদের দেখতে গিয়ে বলেছেন, দুর্ঘটনার জন্যে দায়ী কাউকে ছাড় দেয়া হবে না।
রেল মন্ত্রণালয় দুর্ঘটনার কারন অনুসন্ধানে তদন্তের ঘোষণা দিয়েছে।

জানা গেছে, কলকাতাগামী বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ওড়িশার বাহাঙ্গাবাজার এলাকায় লাইনচ্যুত হয়ে পড়েছিল। চেন্নাইগামী শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমন্ডল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পেরিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত ট্রেনের বগির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এ সময় করমন্ডল এক্সপ্রেস ট্রেনটির কয়েকটি বগি একটি পণ্যবাহী ট্রেনের বগির ওপরও আছড়ে পড়ে।

এদিকে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাতিসংঘসহ বিশে^র বিভিন্ন দেশ ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় ব্যাপক প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office