শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রাথমিকের শ্রেণি পাঠ ৮ জুন পর্যন্ত বন্ধ

শিক্ষা ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে প্রাথমিকের শ্রেণি পাঠ ৮ জুন পর্যন্ত বন্ধ

সংগৃহীত ছবি

সারাদেশে তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের জন্য সতর্কতায় সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রাথমিকের (১ থেকে ৫ শ্রেণির) পাঠ আগামী ৮ জুন বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই নির্দেশ দেয়।

সোমবার মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সকল বিদ্যালয়ে প্রাথমিক স্তর সংযুক্ত রয়েছে সে সকল বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির কার্যক্রম আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

এ ছাড়াও চলমান তাপপ্রবাহের কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত থাকবে; শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে; শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সাথে নিয়ে প্রতিষ্ঠানে আসবে; শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সকল জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে; শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office