শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ভারতের মাটিতে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন ইউসুফ

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ১০ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ৭৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারতের মাটিতে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছেন ইউসুফ

সংগৃহীত ছবি

আগামী অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য ওয়ানডে বিশ্বকাপে নিজ দেশের শিরোপা জয়ের সম্ভাবনা দেখছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। তার মতে, টিম কম্বিনেশনের কারনে বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েছে পাকিস্তানের। ব্যাটিং-বোলিং বিভাগে গভীরতা ও ধারাবাহিক পারফরমেন্সে ট্রফি জয়ের ভালো সুযোগ রয়েছে পাকিস্তানের।

গত কয়েক বছর যাবত আন্তর্জাতিক অঙ্গনে দারুন পারফরমেন্স করছে পাকিস্তান। ব্যাটিং-বোলিং গভীরতা পাকিস্তানের পারফরমেন্সকে অনেকগুন বাড়িয়ে দিয়েছে। এতে আগামী ওয়ানডে বিশ্বকাপ জয়ের সুযোগ তৈরি হয়েছে পাকিস্তানের। ১৯৯২ সালে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিলো পাকিস্তান। ৩১ বছর ধরে ওয়ানডে বিশ্বকাপ জিততে না পারার খড়া কাটাতে মরিয়া পাকিস্তান। এ বছর সেই খড়া কাটবে বলে বিশ্বাস করেন পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে ৩৮১ ম্যাচে ১৭ হাজারের বেশি রান করা ইউসুফ।

লাহোরে সাংবাদিকদের ইউসুফ বলেন, ‘সাদা বলের ক্রিকেটে আমাদের কম্বিনেশন খুবই ভালো। আইসিসি ওয়ানডেতে ব্যাটারদের র‌্যাংকিং তালিকায় শীর্ষ ১০এর মধ্যে তিন জন আছে আমাদের। ইমাদ ওয়াসিম ফিরে এসেছে। শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ খুবই ভালো। আমাদের তিন জন শীর্ষ পর্যায়ের অলরাউন্ডার আছে, যারা দারুণ ফিল্ডিংও পারে। আমি মনে করি, বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা আছে আমাদের।’

দলের ছয় পেসার পাকিস্তানের বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করেন ইউসুফ। তিনি বলেন, ‘পেস বোলিংয়ে শাহিন শাহ (আফ্রিদি), নাসিম শাহ, হারিস রউফ, ওয়াসিম (জুনিয়র) আছে। এছাড়াও ইহসানউল্লাহ ও জামান খানের মতো নতুন পেসার আছে। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের অনেক বিকল্প আছে।’

আগামী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের খেলা এখনও অনিশ্চিয়তার মুখে। কারন এশিয়া কাপের আয়োজক পাকিস্তানের মাটিতে খেলতে রাজি নয় ভারতীয় দল । এজন্য ভারতের মাটিতে বিশ^কাপে না খেলার হুমকি দিয়ে রেখেছে পাকিস্তানও।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office