শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

৪৮-এ দ্বিতীয় বিয়ে করলেন প্রযোজক

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১২ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

৪৮-এ দ্বিতীয় বিয়ে করলেন প্রযোজক

সংগৃহীত ছবি

কয়েক দিন আগে ৫৭ বছর বয়সে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে চারদিকে হইচই ফেলে দেন ভারতীয় অভিনেতা আশীষ বিদ্যার্থী। এবার তার পদাঙ্ক অনুসরণ করে বয়স ৪৮-এ দ্বিতীয় বিয়ে সারলেন বলিউডের বিখ্যাত প্রযোজক মধু মন্টেনা।

রোববার (১১ জুন) যোগ প্রশিক্ষক ও লেখিকা ইরা ত্রিবেদীর সঙ্গে সাত পাক ঘুরলেন পোশাকশিল্পী মাসাবা গুপ্তার প্রাক্তন স্বামী। মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেল কাছের বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধলেন মধু-ইরা।

হালকা গোলাপি রঙের কাঞ্জিভরম শাড়ি, সঙ্গে মানানাসই গয়নায় সেজেছিলেন ইরা। কনের পোশাকের সঙ্গে মিল রেখে সাদা শেরওয়ানিতে দেখা গেল প্রযোজক মধুকে। হিন্দু রীতিনীতি মেনেই সম্পন্ন হয় বিয়ে।

মধু ও ইরার বিয়েবাড়িতে সেদিন যেন বসেছিল চাঁদের হাট। আমির খান, আল্লু অর্জুন থেকে হৃতিক রোশনের মতো তাবড় তারকারা ছিলেন। এছাড়াও সারা আলি খান, রাজকুমার রাও, অনুপম খের, রাকুল প্রীত সিংসহ বলিউডের অনেকেই ছিলেন। বিয়ের পর রাতে আয়োজন করা হয় জমাকালো রিসেপশন পার্টির।

বলিউডের অন্যতম নামজাদা প্রযোজক মধু মন্টেনা। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোতওয়ানে ও বিকাশ বহেলের সঙ্গে জুটি বেঁধে ‘ফ্যান্টম ফিল্মস’ নির্মাণ করেন। তিনি ‘কুইন’, ‘আগলি’র মতো ছবির প্রযোজনা করেছেন।

এর আগে, ২০১৫ সালে বলিউড অভিনেত্রী নীনা গুপ্তার মেয়ে মাসাবার সঙ্গে গাঁটছড়া বাঁধেন মধু। তবে সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০১৯ সালে বিবাহবিচ্ছেদের রাস্তায় হাঁটেন যুগল। গত বছর বিয়ের পিঁড়িতে বসেন মাসাবা। এবার নতুন জীবন শুরু করলেন মাসাবার প্রাক্তন স্বামী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office