শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০ টন পেঁয়াজ আমদানি

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ১৩ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ১০ টন পেঁয়াজ আমদানি

সংগৃহীত ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০ টন পেঁয়াজ আমদানি করা হয়েছে।

সোমবার বিকেলে পেঁয়াজ বোঝাই একটি ভারতীয় ট্রাক এই বন্দরে এসে পৌঁছায়। মঙ্গলবার সকালে পেঁয়াজগুলো বন্দর থেকে খালাস করা হয়েছে বলে জানিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান।স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল আমদানিকৃত পেঁয়াজের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করছে। দেশের বাজারে পেঁয়াজের দাম বাড়তে থাকায় গত ৫ জুন থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার।

এ ব্যাপারে আখাউড়া স্থলবন্দরের সহকারি পরিচালক মো. আতিকুল ইসলাম জানান, বিডিএস কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান আখাউড়া স্থলবন্দর দিয়ে ২০০ টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খুলেছে। প্রথম চালানে একটি ট্রাকে করে ১০ টন পেঁয়াজ এসেছে। ধাপে ধাপে এলসির বাকি পেঁয়াজ বন্দরে এসে পৌঁছবে।

এ দিকে পেঁয়াজ আমদানির মাধ্যমে প্রায় ৩ মাস ধরে বন্ধ থাকা আখাউড়া স্থলবন্দরের পণ্য আমদানি বাণিজ্য আবারো সচল হলো। সর্বশেষ গত মার্চের প্রথম সপ্তাহে ভারত থেকে এই বন্দর দিয়ে ৩৮ টন ভাঙা পাথর আমদানি হয়েছিল ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office