শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

চাকরিবান্ধব করে কারিগরি শিক্ষা সাজানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক   |   বুধবার, ১৪ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাকরিবান্ধব করে কারিগরি শিক্ষা সাজানো হচ্ছে: শিক্ষামন্ত্রী

সংগৃহীত ছবি

গ্র্যাজুয়েশন শেষ করে একজন তরুণ শিক্ষার্থী যেন বেকার না থাকেন সেজন্য চাকরিবান্ধব করে কারিগরি শিক্ষা সাজানো হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। সেজন্য প্রতি উপজেলায় কমপক্ষে একটি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে।

বুধবার (১৪ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিল্পকারখানা ও ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী কারিগরি শিক্ষানীতি, কারিকুলাম প্রণয়ন ও জব ম্যাচিং করে কারিগরি শিক্ষা আরও কর্মমুখী করতে উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা করতে পারলে শিক্ষার্থীরা কর্মবাজারে দক্ষ হয়ে ঢুকতে পারবে। সেজন্য কারিগরি শিক্ষা সুলভ ও আকর্ষণীয় করার চেষ্টা করছে সরকার। সে লক্ষ্যে প্রতিটি উপজেলায় একটি করে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করা হচ্ছে। সাধারণ ধারার শিক্ষার্থীদের বৃত্তিমূলক দক্ষতা দেওয়ার জন্য শিক্ষাক্রমে কারিগরি কোর্স অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকার কারিগরি শিক্ষার প্রসারে কার্যকর পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে অগ্রসর হচ্ছে। ফলে এ খাতে নারী শিক্ষার্থীদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে।

মন্ত্রী আরও বলেন, দেশের সাধারণ জনগণের কাছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রয়োজনীয়তা ও সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে এর ভূমিকা তুলে ধরার পাশাপাশি এ শিক্ষা নিয়ে নির্বিঘ্নে কাজ করা সরকারি-বেসরকারি ও বিদেশি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় বাড়াতে সরকার কাজ করে যাচ্ছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. মহসিন।

এর আগে সকালে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়। শিক্ষামন্ত্রীর নেতৃত্বে র‌্যালিটি ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে গিয়ে শেষ হয়।

জানা গেছে, সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পর্যায়ে আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুন) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

এছাড়াও ১৪ থেকে ১৮ জুন পর্যন্ত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৩ পালন করতে সারাদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভিভাবক সম্মেলন, কারিগরি মেলা আয়োজন, শিল্পকারখানা ও প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক সই, জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সেমিনার আয়োজনসহ নানা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office