শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

এবার ‘ভুল’ চিকিৎসায় মায়ের মৃত্যুর অভিযোগ নির্মাতার

বিনোদন ডেস্ক   |   বুধবার, ২১ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার ‘ভুল’ চিকিৎসায় মায়ের মৃত্যুর অভিযোগ নির্মাতার

সংগৃহীত ছবি

একের পর এক ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর সংবাদ। রাজধানীর সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসায় মারা যান মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতক সন্তান। ল্যাবএইড ক্যান্সার হাসপাতালেও একই কারণে মারা যান হাসিনা বেগম নামক এক নারী। এবার ইবনে সিনা হাসপাতালের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠল।

জনপ্রিয় নির্মাতা সৌমিত্র ঘোষ ইমনের মা পূরবী ঘোষ (৬০) আজ সকালে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে মারা যান। এটিকে ভুল চিকিৎসায় মৃত্যু বলে অভিযোগ করেছেন নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন। ঘটনাটির তদন্ত চলছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আজ বুধবার (২১ জুন) দুপুরে এক ফেসবুক পোস্টে মায়ের মৃত্যুর খবর জানিয়ে ইমন লেখেন, ‘ইবনে সিনা হসপিটাল-এর ভুল ট্রিটমেন্টের জন্য আমার মাকে হারাতে হলো। শুধুমাত্র পায়ের অপারেশন করল তাতেই আমার মা নেই। প্রতিবাদ করতে চাই।’

সৌমিত্র ঘোষ ইমনের অভিযোগের বিষয়ে বুধবার দুপুরে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মেজর (অব.) মিজানুর সংবাদমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমরা আজই নোটিশ করেছি। ওনার অর্থোপেডিকসের একটি অস্ত্রোপচার হয়েছিল। ইতোমধ্যে আমরা রোগী পূরবী ঘোষের মৃত্যুর বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছি। সংশ্লিষ্ট সব ডক্টর, নার্স, স্টাফকে আমরা ডেকেছি। কী ঘটেছে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। হাসপাতালে এখনো রোগীর স্বজনরা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছি। তদন্ত করে দু-এক দিনের মধ্যে বিস্তারিত আমরা জানাব।’

ঘটনা সম্পর্কে সৌমিত্র ঘোষ ইমনের চাচাতো ভাই জয়ন্ত কুমার সংবাদমাধ্যমকে বলেন, ‘১০ জুন কাকিমা (পূরবী ঘোষ (৬০) পড়ে গিয়ে পায়ে আঘাত পান। আমরা কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসি। এখানে অর্থোপেডিকস বিভাগে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা ও এক্স-রে শেষে আমাদের জানানো হয় মাল্টিফ্র্যাকচার হয়েছে। অস্ত্রোপচার করতে হবে, এটা ১১ জুন আমাদের জানানো হয়। অস্ত্রোপচার করা হয় ১২ তারিখে।’

জয়ন্ত আরও বলেন, ‘সবই ঠিক ছিল কিন্তু ১২ থেকে ১৫ তারিখ কাকিমার শরীর গ্র্যাজুয়ালি খারাপ হয়। কাকিমার শরীর নিস্তেজ হয়ে যাচ্ছিল। ডিউটি চিকিৎসকরা কিছুই বলছিলেন না। কিন্তু ১৬ তারিখে অক্সিজেন দেওয়া হয়। এরপর রক্তে ইনফেকশন রয়েছে জানিয়ে মেডিসিন বিভাগে স্থানান্তর করা হয়। ১৭ তারিখে মেডিসিন বিভাগের চিকিৎসক সিটি স্ক্যান করেন এবং নিউরোলজিতে স্থানান্তর করেন। সেখানে বলা হয়, মাইল্ড স্ট্রোক ছিল, তবে চিন্তার কারণ নেই। ১৯ তারিখেও বলা হয় চিন্তার কিছু নেই। গতকাল পর্যন্ত ডিউটি ডক্টর বলেছেন, ঠিক হয়ে যাবে, চিন্তার কিছু নেই। কিন্তু আজ সকালে কাকিমা মারা গেছেন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office