শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক   |   শুক্রবার, ৩০ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট ইংল্যান্ড

সংগৃহীত ছবি

লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৩২৫ রানে অলআউট হয়েছে স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৪১৬ রানে অলআউট হয় সফরকারী অস্ট্রেলিয়া। এতে প্রথম ইনিংস থেকে ৯১ রানের লিড পায় অস্ট্রেলিয়া।

আজ, তৃতীয় দিন গুটিয়ে যাওয়া ইংল্যান্ডের ইনিংসে সর্বোচ্চ ৯৮ রান করেন ওপেনার বেন ডাকেট। এছাড়া হ্যারি ব্রুক ৫০, জ্যাক ক্রলি ৪৮, ওলি পোপ ৪২, অধিনায়ক বেন স্টোকস ১৭, জনি বেয়ারস্টো ১৬ ও স্টুয়ার্ট ব্রড ১২ রান করেন।

অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক ৩টি, জশ হ্যাজেলউড-ট্রাভিস হেড ২টি করে এবং প্যাট কামিন্স-নাথান লিঁও-ক্যামেরুন গ্রিন ১টি করে উইকেট নেন।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পক্ষে স্টিভেন স্মিথ ১১০, ডেভিড ওয়ার্নার ৬৬ ও মার্নাস লাবুশেন ৪৭ রান করেন। ইংল্যান্ডের ওলি রবিনসন-জশ টাং ৩টি করে উইকেট শিকার করেন।

বার্মিংহামের এজবাস্টনে প্রথম টেস্ট ২ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office