শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

যুক্তরাষ্ট্র ও কানাডায় যাচ্ছে শাকিবের ‘প্রিয়তমা’

বিনোদন ডেস্ক   |   শুক্রবার, ৩০ জুন ২০২৩   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

যুক্তরাষ্ট্র ও কানাডায় যাচ্ছে শাকিবের ‘প্রিয়তমা’

সংগৃহীত ছবি

ঈদের দিনে দেশের প্রায় ১০৫টি সিনেমা হলে মুক্তির পর এবার দেশের বাহিরেও যাচ্ছে শাকিব খানের সিনেমা ‘প্রিয়তমা’। আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে এই ছবি। বিষয়টি নিশ্চিত করেছেন ‘প্রিয়তমা’র আন্তর্জাতিক পরিবেশনা সংস্থা স্বপ্ন স্কেয়ারক্রোর কর্তা সজীব সপ্তক।

সজীব বলেন, “ঈদ উপলক্ষে আগামী ৭ জুলাই কানাডা ও আমেরিকায় মুক্তি পাওয়ার কথা ছিল ‘অন্তর্জাল’। কিন্তু সিনেমাটি যেহেতু ঈদে বাংলাদেশে মুক্তি পায়নি, তাই আমেরিকা ও কানাডাতেও মুক্তি পাচ্ছে না। আমরা এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে এ উৎসবের সময়টাতে এখানকার দর্শক বাংলাদেশের সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন না। নির্ধারিত তারিখে ‘প্রিয়তমা’ ছবিটি মুক্তি পাবে।”

ছবির পরিচালক হিমেল আশরাফও বিষয়টি নিশ্চিত করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, “হ্যালো যুক্তরাষ্ট্র ও কানাডা! আগামী ৭ জুলাই থেকে আপনারা আপনাদের পাশের প্রেক্ষাগৃহে দেখতে পাবেন ‘প্রিয়তমা’। শিগগিরই হললিস্ট দেওয়া হবে। আমি নিজে একজন আমেরিকা প্রবাসী হিসেবে সেখানকার সকল বাংলাদেশিকে অনুরোধ করব, আপনারা প্রেক্ষাগৃহে গিয়ে বাংলা সিনেমা দেখুন। পাশে থাকুন।”

এদিকে বৃহস্পতিবার (২৯ জুন) দেশে সিনেমাটি মুক্তির পর দর্শকদের কাছ থেকেও বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘প্রিয়তমা’ নিয়ে ভক্তরাও নিজেদের সন্তুষ্টির কথা প্রকাশ করেছেন। সেইসঙ্গে শাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছেন। এবারের ঈদে ‘প্রিয়তমা’ বাজিমাত করবে- এমন মন্তব্যও করেছেন অনেকে।

‘প্রিয়তমা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার ইধিকা পাল। এছাড়াও রয়েছেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ। ভার্সেটাইল মিডিয়ার ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office