শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৭ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মুজিববর্ষের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী। ছবি: সংগৃহীত

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালার উদ্বোধনী ‍দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। কোনো অপশক্তিই বাংলাদেশের উন্নয়নকে থামিয়ে দিতে পারবে না।’

বুধবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে শিশুদের কণ্ঠে জাতীয় সংগীতের পরিবেশনার মধ্য দিয়ে ১০ দিনের অনুষ্ঠানমালা শুরু হয়। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা এমন সময় মুজিববর্ষ উৎযাপন করছি, যখন বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।

সভাপতির বক্তব্যে শেখ হাসিনা দলের নেতাকর্মীদের সর্তক করে বলেন, দেশ বিরোধীরা এখনও সক্রিয় রয়েছে। সবাই মিলে তাদের প্রতিহত করে আসুন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। এখন আমাদের সামনে এগিয়ে যাওয়ার পালা।

শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তোলার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। যেসব বন্ধু প্রতীম দেশ যুদ্ধ পরবর্তী বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন শেখ হাসিনা।

img

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে: প্রধানমন্ত্রী

মুজিববর্ষের অনুষ্ঠানে অংশ নেওয়ায় মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহামেদ সলিহকে শুভেচ্ছা জানান। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানটি ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office