শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

পশ্চিম তীরে ইসরাইল বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ২০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পশ্চিম তীরে ইসরাইল বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নাগরিক নিহত

সংগৃহীত ছবি

অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরের একটি গুরুত্বপূর্ণ পবিত্র স্থানের কাছে বৃহস্পতিবার ভোরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

নিহতের পরিচয় উল্লেখ না করে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘নাবলুসে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে এক নাগরিক নিহত হয়েছে।’

এতে আরো বলা হয়, সেখানে হামলায় আরো তিনজন আহত হয়েছে এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাইলি বাহিনী এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি।

ইসরাইলি বসতি স্থাপনকারীদের উপর ফিলিস্তিনিদের একের পর এক হামলা এবং ফিলিস্তিনিদের ইসরাইলি বসতি স্থাপনাকারীদের সহিংসতার পর পশ্চিম তীরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই এ ঘটনা ঘটলো।

এদিকে প্রত্যক্ষদর্শীরা এএফপি’কে বলেছেন, সেনাবাহিনী ইসরাইলি নাগরিকদের একটি দলকে কঠোর নিরাপত্তা দিয়ে নাবলুসের কাছের একটি ধর্মীয় স্থানে নিয়ে যাওয়ার সময় কয়েক ডজন ফিলিস্তিনি নাগরিক টায়ারে আগুন ধরিয়ে দেয় এবং সৈন্যদের লক্ষ্য করে বিস্ফোরক ডিভাইস ও পাথর ছুঁড়ে মারে।

ইসরাইলিরা জোসেফের সমাধির দিকে যাচ্ছিল। এটি বাইবেলের পিতৃপুরুষ জোসেফের শেষ বিশ্রামস্থল বলে মনে করা হয়। আবার এটি একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত। পশ্চিম তীরের এখানে প্রায় সহিংস ঘটনা ঘটতে দেখা যায়।

সেনাবাহিনী নিয়মিতভাবে ভক্তদের এই স্থানে নিয়ে যায়। আর এক্ষেত্রে ফিলিস্তিনিরা ইসরাইলের এমন কর্মকা-কে একটি উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করে।

ইসরাইল ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর দখল করে রয়েছে। ইসরাইলের প্রায় ৪ লক্ষ ৯০ হাজার নাগরিক এই অঞ্চলে বসবাস করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানের এসব বসতিদের অবৈধ বলে বিবেচনা করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office