শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগের জন্য জাপানের সঙ্গে ৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ২৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগের জন্য জাপানের সঙ্গে ৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

সংগৃহীত ছবি

বাংলাদেশ ও জাপান দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে তিনটি চুক্তি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ নগরীর একটি হোটেলে “বাংলাদেশের শিল্পের উন্নতিকল্পে আগামী ৫০ বছরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক সম্পর্ক” শীর্ষক দিনব্যাপী শীর্ষ সম্মেলনে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো), বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।

বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক জোন লিমিটেড (বিএসইজেড লিমিটেড) বাংলাদেশ-জাপান যৌথ উদ্যোগ কোম্পানি বাংলাদেশ আইআরআইএস কো. লিমিটেড-এর সাথে শিশুশিক্ষা উন্নয়নে শিক্ষা উন্নয়নে ফেজ-২ বিএসইজেড-এর ভেতরে শিশুদের জন্য জমি ক্রয় এবং জমি ব্যবহারের অধিকার বিষয়ে প্রথম এমওইউটি স্বাক্ষর করে। গত বছরের ডিসেম্বরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি উদ্যোক্তাদের জন্য একটি পৃথক অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করা হয়। বিএসইজেড এলাকার কাছাকাছি বসবাসরত স্কুলগামী শিশুদের শিক্ষার সুযোগ দিতে বিএসইজেড লিমিটেড ব্র্যাক কুমন লিমিটেডের সাথে দ্বিতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেছে। পারস্পরিক সহযোগিতা উন্নয়ন ও বাণিজ্য তথ্য বিনিময়ে সহযোগিতার লক্ষ্যে এবং কর্মকর্তাদের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় জাপান এক্সটার্নাল ট্রেড অর্গ্যানাইজেশন (জেট্রো)’র সঙ্গে তৃতীয় সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেছে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office