শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কানাডায় আবারও সাকিবময় দিন

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ২৪ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কানাডায় আবারও সাকিবময় দিন

সংগৃহীত ছবি

জার্সির রঙ যেমনই হোক, ব্যাটে বলে দারুণ এক সময় পার করছেন বাংলাদেশের সাকিব আল হাসান। দেশে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন সামনে থেকে। কানাডায়ও ঠিক তেমনই দিন পার করছেন তিনি। ব্যাটে বলে দারুণ এক ম্যাচ শেষ করলেন তিনি।

গ্লোবাল টি-টোয়েন্টি লিগে মন্ট্রিয়েল টাইগার্সের দ্বিতীয় ম্যাচে দলের জয়ে মুখ্য ভূমিকা পালন করেছেন সাকিব। বল হাতে নিয়েছেন এক উইকেট। আর ব্যাট করতে নেমে ২৪ বলে খেলেছেন ৩৬ রানের ঝকঝকে এক ইনিংস। সাকিবের এমন পারফর্মের সুবাদে তার দল মন্ট্রিয়েলও পেয়েছে ৭ উইকেটের বড় জয়।

টস জিতে প্রতিপক্ষ মিসিসোউগা প্যান্থার্সকে ব্যাটিংয়ে পাঠান মন্ট্রিয়েলের অধিনায়ক ক্রিস লিন। ইনিংসের শুরুতেই দুই ওপেনার টম কুপার আর ক্রিস গেইলকে হারায় মিসিসোউগা। দলের প্রয়োজনে হাল ধরেন আজম খান। ২ চার আর ২ ছয়ে করেন ২৬ রান। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা আজমকে সাজঘরে পাঠান সাকিব। তবে জিমি নিশামের ৫৪ আর নবনীত ঢালিওয়ালের ৪৬ রানের সুবাদে ১৪০ রানের বড় সংগ্রহ দাঁড় করায় মিসিসোউগা।

জবাবে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি সাকিবের মন্ট্রিয়াল। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফিরে যান মোহাম্মদ ওয়াসিম। দলের প্রয়োজনে ক্রিস লিনের সাথে দারুণ এক জুটি গড়েন সাকিব আল হাসান। দ্বিতীয় উইকেটে সাকিব আর লিন যোগ করেন ৬০ রান। ওভারপ্রতি দশের কাছাকাছি রান তুলেছেন দুজনে।

২৪ বলে ৫ চার আর ২ ছয়ে নিজের ইনিংস সাজান সাকিব। উসমান কাদিরের বলে যখন আউট হয়েছেন তখন তার নামের পাশে আছে ৩৬ রান। তিনি ফিরে গেলেও অবিচল ছিলেন ক্রিস লিন। অপরাজিত ৬৪ রানে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন এই অজি ওপেনার।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office