শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

হৃদয়কাড়া ব্যাটিং করেও ম্যাচ সেরা নন তাওহিদ

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ৩১ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   ১২১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হৃদয়কাড়া ব্যাটিং করেও ম্যাচ সেরা নন তাওহিদ

সংগৃহীত ছবি

দেশের গণ্ডি পেরিয়ে তাওহিদ এখন হৃদয়কাড়া ব্যাটিং করছেন বিদেশি লিগেও। লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে ব্যাট করতে নেমে প্রথম ম্যাচেই নিজের জাত চেনালেন বাংলাদেশের এই তরুণ ব্যাটার। টস হেরে ব্যাট করতে নেমে যখন নিয়মিত বিরতিতে উইকেট হারাতে শুরু করে জাফনা কিংস, তখনই হাল ধরেন তাওহিদ।

এরপরের ইতিহাস তো সবার জানা। ঝড়ো ব্যাটিংয়ে কলম্বো স্ট্রাইকার্সের বোলার নাসিম শাহ, মোহাম্মদ নওয়াজ, রমেশ মেন্ডিস কিংবা মাথিসা পাতিরানাদেরকে দিশেহারা করে তোলেন তিনি।

৩৭ বলে পূরণ করেন হাফ সেঞ্চুরি। বিদেশী লিগে খেলতে নেমে প্রথম ম্যাচেই হাফ সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন তিনি। শেষে ৩৯ বলে ৫৪ রান করে আউট হয়ে গেলেন। ততক্ষণে দলকে নিরাপদ জায়গাতে রেখে আসতেও সক্ষম হন। শেষ পর্যন্ত জাফনা কিংসের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান।

জবাব দিতে নেমে ১৫২ রানে অলআউট হয়ে যায় কলম্বো স্ট্রাইকার্স। নিরোশান ডিকভেলা সর্বোচ্চ ৩৪ বলে ৫৮ রান করেন। কিন্তু বাকিরা আর দাঁড়াতেই পারেননি। ১৯.৪ ওভারে অলআউট হয় ১৫২ রানে। প্রথম ম্যাচেই ২১ রানের ব্যবধানে জয় তুলে নেয় জাফনা কিংস।

এমন এক অসাধারণ জয়ে নিঃসন্দেহে অনন্য ভূমিকা ছিল তাওহিদ হৃদয়ের। কিন্তু ম্যাচ শেষে সেরার পুরস্কার তার হাতে উঠলো না। উঠলো লঙ্কান স্থানীয় ক্রিকেটার বিজয়াকান্ত বিয়াসকান্ত-এর হাতে।

প্রায় ২২ বছর বয়সী এই লেগব্রেক বোলার উইকেট নিয়েছেন ২টি। ৪ ওভারে ১৭ রান দিয়েছেন তিনি। এই হলো তার কৃতিত্ব। যে দুটি উইকেট নিলেন, সেগুলোও খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। অর্থ্যাৎ এমন উইকেটও নয়, যেটা আউট হওয়ার ফলে ম্যাচের চিত্র পুরোপুরি পাল্টে গেছে।

চার নম্বরে ব্যাট করতে নামা নুয়ানিদু ফার্নান্দোকে রিটার্ন ক্যাচে ফেরান তিনি। ১৪ বলে ১৭ রান করেছিলেন ফার্নান্দো। এছাড়া আউট করেন বোলার নাসিম শাহকে। তবুও স্থানীয় ক্রিকেটার হিসেবে বিজয়কান্তকেই ম্যাচ সেরার জন্য বেছে নেয়া হলো। অথচ, তাওহিদ হৃদয় যদি ওই সময় দৃঢ়তার সাথে দাঁড়িয়ে ব্যাট করে না যেতেন, তাহলে জাফনা কিংসের পরাজয় ছিল নিশ্চিত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office