শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চীনে বৃষ্টিপাতের ১৪০ বছরের রেকর্ড ভঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক   |   বুধবার, ০২ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চীনে বৃষ্টিপাতের ১৪০ বছরের রেকর্ড ভঙ্গ

সংগৃহীত ছবি

চীনে বৃষ্টিপাতের ১৪০ বছরের রেকর্ড ভঙ্গ হয়েছে। বিগত কয়েকদিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নতুন এই রেকর্ড সৃষ্টি হয়। বুধবার নগরীর আবহাওয়া সংস্থা এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।

বেইজিংয়ের আবহাওয়া পরিষেবা সংস্থা জানায়, ‘এই ঘূর্ণিঝড় চলাকালে চাংপিংয়ের ওয়াংজিউয়ানে সর্বোচ্চ ৭৪৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর এটি ১৪০ বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত ছিল।’

ডকসুরি নামের এই ঘূর্ণিঝড় ফিলিপাইনে আঘাত হানার পর এটি গত সপ্তাহে চীনের দক্ষিণ ফুজিয়ান প্রদেশে আঘাত হানে এবং পরে ঝড়টি উত্তর দিকে চলে যায়।

ঝড়ের প্রভাবে শনিবার রাজধানী এবং আশপাশের অঞ্চলে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে।

খবরে বলা হয়, মাত্র ৪০ ঘণ্টার বৃষ্টিপাত বেইজিংয়ে পুরো জুলাই মাসের গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, রেকর্ড ভঙ্গকারী ভারী বর্ষণে বেইজিংয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

সম্প্রচার কেন্দ্রটি আরো জানায়, প্রাকৃতিক দুর্যোগে এখনো ১৩ জন নিখোঁজ রয়েছে। অপর ১৪ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

খবরে বলা হয়, রাজধানীর পার্শ্ববর্তী হেবেই প্রদেশে আট লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ভারী বর্ষণে সেখানে নয়জনের মৃত্যু হয়েছে এবং ছয়জন নিখোঁজ রয়েছে।

সপ্তাহান্তে চীনের উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিং প্রদেশে আরো দুইজনের মৃত্যু খবর পাওয়া গেছে।

প্রেসিডেন্ট শি জিনপিং মঙ্গলবার ভারী বৃষ্টিপাতে আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office