শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিপৎসীমা অতিক্রম করতে পারে তিস্তার ডালিয়া পয়েন্টের পানি

জাতীয় ডেস্ক   |   শনিবার, ১২ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিপৎসীমা অতিক্রম করতে পারে তিস্তার ডালিয়া পয়েন্টের পানি

সংগৃহীত ছবি

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে তিস্তার ডালিয়া পয়েন্টের পানি। এছাড়া ধরলা নদী কুড়িগ্রাম ও দুধকুমার নদীর পাটেশ্বরী পয়েন্টের পানিও বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)।

শনিবার (১২ আগস্ট) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা সহকারী প্রকৌশলী মেহেদী হাসানের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

বাপাউবো জানায়, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সুরমা-কুশিয়ারা ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের সব প্রধান নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে ওই সময়ে এই অঞ্চলের প্রধান নদীগুলোর (সুরমা, কুশিয়ারা, যদুকাটা, ভুগাই-কংস, মনু, খোয়াই) পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

সংস্থাটি জানায়, আবহাওয়া সংস্থাগুলোর তথ্যানুযায়ী আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় এই অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office