শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

এখন বুঝতে পারছি সাংবাদিক হওয়া কতটা কঠিন: শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক   |   শনিবার, ১২ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এখন বুঝতে পারছি সাংবাদিক হওয়া কতটা কঠিন: শবনম ফারিয়া

সংগৃহীত ছবি

আপাতত অভিনয় থেকে কিছুটা দূরেই আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। পড়াশোনা নিয়েই বর্তমান ব্যস্ততা তার। স্নাতকোত্তর করছেন সাংবাদিকতা ও মিডিয়া কমিউনিকেশন বিষয়ে। পাশাপাশি ইন্টার্নশিপ করছেন একটি জাতীয় দৈনিকে।

বর্তমান ব্যস্ততা ও সমসাময়িক অন্যান্য বিষয় নিয়ে সম্প্রতি কথা বলেন দেশের একটি সংবাদমাধ্যমের সঙ্গে। জানান, সাংবাদিক হিসেবে কাজ করার বিরক্তিকর অভিজ্ঞতা।

শবনম ফারিয়া বলেন, ‘সত্যি বলতে এখন বুঝতে পারছি সাংবাদিক হওয়া কিংবা সাংবাদিক হিসেবে কাজ করা কতটা কঠিন। অনেক সময় পরিচয় দিলেই মানুষ কথা বলে, কিন্তু অনেক সময় চেনাজানা মানুষও কথা বলতে চায় না। বিষয়টি খুবই বিরক্তিকর।’

তবে সাংবাদিকতাকে আগামীতে পেশা হিসেবে বেছে নেওয়ার কোনো ইচ্ছা নেই ফারিয়ার। তার আগ্রহ কমিউনিকশন নিয়ে। এছাড়া অভিনয় তো আছেই।

এ অভিনেত্রী জানান, ভবিষ্যতে কমফোর্ট জোনের বাইরে গিয়ে কাজ করতে চান তিনি। তার কথায়, ‘যে চরিত্র আমাকে টেনশন দেবে এমন কাজ করতে চাই। শুটিংয়ের আগের দিন আমি চিন্তায় পড়ে যাব যে কী করব, কীভাবে করব। কমফোর্ট জোনের মধ্যে থেকে কাজ করতে মজা নেই।’

এই মুহূর্তে পড়াশোনায় নিজেকে পুরোপুরি সপে দিতে চান শবনম ফারিয়া। মাস্টার্স শেষ করার আগে আগামী ছয় মাস পুরোপুরিভাবে কাজে ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ। তবে ভালো কোনো গল্প পেলে তখন হয়তো কাজ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office