শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘নারী কীসে আটকায়’ যা বললেন পরীমণি

বিনোদন ডেস্ক   |   সোমবার, ১৪ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘নারী কীসে আটকায়’ যা বললেন পরীমণি

সংগৃহীত ছবি

দাম্পত্যজীবনে টানাপোড়েন চলছে চিত্রনায়িকা পরীমণির। সম্প্রতি এক বছর পূর্ণ করল তার একমাত্র আদরের সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। ছেলেকে নিয়েই সকল ব্যস্ততা তার। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী।

সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ায় সর্বাধিক চর্চিত বিষয়, ‘নারী কীসে আটকায়?’ ট্রেন্ডে গা ভাসিয়েছেন সাধারণ মানুষজন থেকে শুরু করে দেশের শোবিজ অঙ্গনের তারকারাও। এবার এই দলে নাম লেখালেন পরীমণি। শুধু নারী নয়, এদিন তিনি জানালেন মানুষ আসলে কীসে আটকায়।

রোববার (১৩ আগস্ট) রাতে ফেসবুকে ছেলের জন্মদিনের একটি ছবি পোস্ট করেন পরীমণি। ক্যাপশনে ছন্দ আকারে তিনি লেখেন, ‘নারী, পুরুষ কিংবা মানুষ, কীসে এত আটকে রাখার দায়? জীবন শুধু মায়ায় আটকায়।’ পাশে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট করে সহমত পোষণ করেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। মা হিসেবে পরীর প্রশংসা করেন অনেকেই। একজন লেখেন, ‘আমি তো পদ্ম বাবা সোনাটায় আটকাইয়া গেছি।’ আরেকজন মজা করে লেখেন, ‘আমি তো শুধু পড়ালেখায় আটকাই।’

ফিট হয়ে শিগগিরই অভিনয়ে ফিরবেন পরীমণি। জানা গেছে, অচিরেই কলকাতা ও বাংলাদেশ মিলে বড় বাজেটের অন্তত তিনটি ছবির ঘোষণা আসতে পারে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office