শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

কাবুলে বোমা বিস্ফোরণে ৪ সরকারি কর্মী নিহত

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ১৭৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুলে রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে সরকারি কর্মীদের বহনকারী বাসের চার আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে এ হামলার ঘটনা ঘটেছে। খবর রয়টার্সের

দেশটির তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মীদের বহন করার জন্য বাসটি ভাড়া করা হয়েছিল বলে মন্ত্রণালয়টির উপদেষ্টা আবদুল সামাদ হামিদ পোয়া জানিয়েছেন।

তবে ওই মূহুর্তে কারা নিহত হয়েছেন তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছেন তিনি।

আফগানিস্তানের শান্তি প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে ও সহিংসতা হ্রাস করার উদ্দেশ্যে বৃহস্পতিবার মস্কোতে বসছেন আফগানিস্তানের সরকারি ও তালেবান প্রতিনিধিরা এবং যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ সংশ্লিষ্ট দেশগুলোর কর্মকর্তারা। ঠিক এ দিনটিতেই আফগানিস্তানের রাজধানীতে প্রাণঘাতী এ হামলা হলো।

ঘটনার পর তালেবান গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এদিকে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার রাতে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office