শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নবজাতককে কীভাবে গোসল করাবেন

লাইফস্টাইল ডেস্ক   |   রবিবার, ২০ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নবজাতককে কীভাবে গোসল করাবেন

সংগৃহীত ছবি

ছোট্ট একটা তোয়ালের মধ্যে শরীরটা কী করলে একটু বেশি আরাম পাবে, সেই চিন্তা সদ্যজাত শিশুর বাবা-মার। হাসপাতাল থেকে বাসায় ফেরার প্রথম দুএক দিন গোসল না না করালেও চলে। তবে গরমকালে অনেকেই গোসল করান জরুরি বলে মনে করেন। নবজাতক শিশুকে কীভাবে গোসল করাবেন, অনেকের এ নিয়েও চিন্তায় থাকেন।

গোসলের আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন;

এক.
শুরুতে গামলায় খুব বেশি পানি দেওয়া যাবে না। পানির পাত্রে আধশোয়া অবস্থায় থাকলে শিশুর কাঁধ পর্যন্ত যেন পানি না পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে। তবে শিশুর গায়ে পানি ঢালার আগে নিজে হাত দিয়ে দেখে নিন পানির তাপমাত্রা কেমন আছে—একেবারে ঠাণ্ডাও নয় আবার একেরে গরম পানিও নয়।

দুই.
শিশুর গা থেকে পোশাক খোলার আগে চেষ্টা করুণ ঘরের সব দরজা-জানলা বন্ধ রাখার। যেন বাইরের বাতাস সরাসরি শিশুর গায়ে না লাগে। শুরুতে শিশুর পায়ের পাতা ধীরে ধীরে পানির মধ্যে রাখতে হবে। পানির তাপমাত্রার সঙ্গে শিশুর শরীর খাপ খাইয়ে নিতে শুরু করলে ধীরে ধীরে গায়ে পানি দেওয়া যেতে পারে।

তিন.
পানি ঢালার পর শিশুদের জন্য বিশেষভাবে তৈরি মাইল্ড তরল সাবান ব্যবহার করা যেতে পারে। তবে আলাদা করে সাবান না দেওয়াই ভালো। গোসল হয়ে গেলে গামলার পানি ফেলে দিতে হবে। এ বার মাথায় শ্যাম্পু করানোর জন্য একটু নরমাল পানি নিতে হবে। শিশুকে কোলের মধ্যে রেখে শুধু মাথাটুকু ভিজতে পারেন।

চার.
নরম ও সুতি কাপড় ভিজিয়ে এতে শ্যাম্পু নিয়ে মাথার সামনে থেকে পিছন পর্যন্ত হালকাভাবে ঘষে মাথা পরিষ্কার করতে হবে। তবে খেয়াল রাখতে হবে, চোখে যেন পানি না আসে। শ্যাম্পুর ফেনা চোখে লাগলে শিশুরা বেশ অস্বস্তিতে পড়তে পারে। তাই সে দিকে খেয়াল রাখা জরুরি।

পাঁচ.
সব কাজ শেষ হয়ে গেলে এবার শুকনো তোয়ালে দিয়ে ভালো করে শিশুর গা মুছিয়ে নিতে হবে। মাথার জন্য আলাদা তোয়ালে ব্যবহার করাই ভালো। গোসল শেষে আলাদা তোয়ালে দিয়ে গা মুছে দিয়ে পোশাক পরাতে হবে। পাশে পাউডার রাখলে ভালো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office