শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা রেলপথে চালানো হয়েছে ট্র্যাক কার

জাতীয় ডেস্ক   |   মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা রেলপথে চালানো হয়েছে ট্র্যাক কার

সংগৃহীত ছবি

বহুল কাঙ্খিত আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের পুরো অংশে সফলভাবে চালানো হয়েছে ট্র্যাক কার।

মঙ্গলবার বেলা ১২টায় জেলার আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশন দিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের নিয়ে যাত্রা করে ট্র্যাক কারটি। ট্র্যাক কারটি আখাউড়ার শিবনগর এলাকায় জিরোলাইনে পৌঁছায়। আগামী সেপ্টেম্বর মাসেই দুই দেশের প্রধানমন্ত্রী রেলপথটির উদ্বোধন করার কথা রয়েছে।

এ সময় আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথ প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়া, ঠিকাদারী প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কান্ট্রি হেড শরৎ শর্মা, প্রকল্প ব্যবস্থাপক ভাস্কর বকশিসহ প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আবু জাফর মিয়া সাংবাদিকদের জানান, প্রকল্পের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে। চলতি মাসেই ট্রেন দিয়ে ট্রায়াল রান দেওয়া হবে। রেললাইন দেখার জন্যই ট্র্যাক কার চালানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office