শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

এশিয়ায় চরম দরিদ্রের সংখ্যা বেড়েছে ৬ কোটি ৭৮ লাখ

অর্থনীতি ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২২৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এশিয়ায় চরম দরিদ্রের সংখ্যা বেড়েছে ৬ কোটি ৭৮ লাখ

সংগৃহীত ছবি

ভারত ছাড়াও আরও ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার।

বৃহস্পতিবার তিনি বলেন,‘ভারত পেঁয়াজ রপ্তানিতে শুল্ক আরোপের কারণে দেশের অভ্যন্তরে সরবরাহে যেন কোন বিঘœ সৃষ্টি না হয়, সেজন্য আরও ৯টি দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।’

তিনি জানান, শুল্ক আরোপের পরও ভারত থেকে এখন নিয়মিত পেঁয়াজ আমদানি হচ্ছে। এর পাশাপাশি আরও ৯ দেশ থেকে পেঁযাজ আমদানির অনুমতি দেওয়ায় দেশের বাজারে পেঁয়াজের কোন সঙ্কট তৈরি হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, যে ৯ দেশ থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে, এগুলো হলো-চীন থেকে ২ হাজার ৪০০ টন, মিশর থেকে ৩ হাজার ৯১০টন, পাকিস্তান থেকে ১১ হাজার ৮২০ টন, কাতার ১ হাজার ১০০ টন, তুরস্ক থেকে ২ হাজার ১১০ টন, মিয়ানমার থেকে ২০০ টন, থাইল্যান্ড থেকে ৩৩ টন, নেদারল্যান্ডস থেকে ৪ টন এবং ইউএই থেকে ৩ টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত ১৩ লাখ ৭৩ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে। এর মধ্যে দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজার টন।

সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করে এবং আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক বহাল রাখার ঘোষণা দেয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office