শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বিয়ের জন্য পাত্র খুঁজছেন অভিনেত্রী সিমলা

বিনোদন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ২২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিয়ের জন্য পাত্র খুঁজছেন অভিনেত্রী সিমলা

সংগৃহীত ছবি

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সিমলা। ১৯৯৯ সালে ‘ম্যাডাম ফুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তিনি। যেই সিনেমা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন এই অভিনেত্রী। অর্জন করেন নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

কিন্তু এরপর থেকেই পর্দায় অনিয়মিত হয়ে পড়েন সিমলা। সিনেমায় খুব একটা দেখা মেলে না তার। এরই মধ্যে ভারতে পাড়ি জমান এই অভিনেত্রী। সেখানে কয়েকটি সিনেমায় কাজ করেন।

সবকিছুকে ছাপিয়ে সিমলা ফের আলোচনায় আসেন ২০১৯ সালে চাঞ্চল্যকর এক ঘটনায়। সে সময় জানা যাায়, গোপনে ২০১৮ মালে পলাশ আহমেদ নামের একজনকে বিয়ে করেন সিমলা। পরের বছর একটি উড়োজাহাজ ছিনতাই চেষ্টার সময় কমান্ডো অভিযানে নিহত হন পলাশ।

স্বামীর মৃত্যুর পর আর বিয়ে করেননি সিমলা। তবে ফের বিয়ের জন্য নতুন পাত্রের খোঁজে রয়েছেন তিনি। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন সে কথা।

সিমলার ভাষ্য, বারবার তো ভুল করা যাবে না। এখন একটু চিন্তাভাবনা করেই বিয়েটা করতে হবে। তবে এখন আমার একটু পরিণত স্বামী দরকার। সেই সন্ধানেই আছে পরিবার।

জানা গেছে, সিমলা মাকে সঙ্গে নিয়ে রাজধানীতে তার নিজের ফ্ল্যাটেই থাকেন। মাঝেমধ্যে মাকে নিয়ে গ্রামের বাড়িতে ঘুরতে যান। গ্রামে ভাই-বোনের সঙ্গে সময় কাটান। এভাবেই দিন যাচ্ছে তার।

সিমলা অভিনীত মুক্তির অপেক্ষায় আছে ‘দক্ষিণ দুয়ার’ নামের নতুন একটি সিনেমা। সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর সিনেমায় কাজ করেন তিনি। এতে সিমলার সহশিল্পী চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office