শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাত ; বরখাস্ত হলেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক   |   সোমবার, ২৮ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রীর সাথে সাক্ষাত ; বরখাস্ত হলেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

লিবিয়ার প্রধানমন্ত্রী রোববার বলেছেন, তিনি তার পররাষ্ট্রমন্ত্রীকে বহিস্কার করেছেন। গত সপ্তাহে রোমে তার সাথে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করেছেন। দেশটির মন্ত্রী এমন কথা জানানোর পর তাকে সরিয়ে দেওয়া হলো। খবর এএফপি’র।

রোববার সন্ধ্যায় ফেসবুকে পোস্ট দেওয়া এক আনুষ্ঠানিক ঘোষণায় প্রধানমন্ত্রী আব্দুলহামিদ দ্বিবেইবা বলেন, নাজলা আল-মঙ্গুশকে ‘সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে’ এবং বিচারমন্ত্রীর নেতৃত্বে গঠিত একটি কমিশনের মাধ্যমে এই বিষয়ে তদন্ত হবে।

এদিকে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে একটি ‘সুযোগ এবং অনানুষ্ঠানিক মুখোমুখী’ হিসেবে বর্ণনা করেছে। তবে এমন বৈঠকের খবরে ইতোমধ্যে লিবিয়ার বেশ কয়েকটি নগরীর রাজপথে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে।

আগের সপ্তাহে ইসরাইল ও লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করেছেন। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এমন খবর জানানোর পর রোববার রাজনৈতিক বিরোধ ছড়িয়ে পড়ে।

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন এবং লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গুশ রোমে এক বৈঠকে আলোচনা করেছেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি এই বৈঠকের আয়োজন করেন।

ইসরাইলের বিবৃতিতে এটিকে দুই দেশের মধ্যে এই ধরনের প্রথম কূটনৈতিক উদ্যোগ বলে বর্ণনা করা হয়েছে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কোহেন বলেন, ‘আমি লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে দুই দেশের সম্পর্কের বিশাল সম্ভাবনা নিয়ে কথা বলেছি।’

এদিকে লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার সন্ধ্যায় বলেছে, মঙ্গুশ ইসরাইলের প্রতিনিধিত্বকারী কোন পক্ষের সাথে সাক্ষাত করার কথা অস্বীকার করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office