শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

জি-২০ সম্মেলনে অংশগ্রহণ এড়াবেন পুতিন : ভারত

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

জি-২০ সম্মেলনে অংশগ্রহণ এড়াবেন পুতিন : ভারত

সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় সোমবার বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশগ্রহণ থেকে বিরত থাকবেন এবং সম্মেলনে তার পরিবর্তে পররাষ্ট্রমন্ত্রীকে পাঠাবেন। খবর এএফপি’র।

মোদির কার্যালয় বলেছে, তিনি টেলিফোনে পুতিনের সাথে কথা বলেছেন। এ সময় জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ না দেওয়ার তার সিদ্ধান্তের জন্য পরস্পরের একটি বোঝাপড়া প্রকাশ করেছেন। এ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অংশগ্রহণ করবেন।

নয়াদিল্লি এবং মস্কোর মধ্যে স্নায়ুযুদ্ধ চলাকাল থেকেই সম্পর্ক রয়েছে। এখনো ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হচ্ছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের সাথে বৃহত্তর নিরাপত্তা সম্পর্ক বজায় থাকা সত্ত্বেও রাশিয়ার ইউক্রেন আগ্রাসন প্রশ্নে ভারত মস্কোর স্পষ্ট নিন্দা করা থেকে বিরত রয়েছে।

মোদি ও পুতিন দক্ষিণ আফ্রিকায় সম্প্রতি সমাপ্ত ব্রিকস শীর্ষ সম্মেলনসহ ‘পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয়’ নিয়েও কথা বলেছেন। পুতিন ভিডিও লিঙ্কের মাধ্যমে ব্রিকস সম্মেলনে তার বক্তব্য পেশ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office