শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

চন্দ্রযান-৩ : চাঁদে ঘুমিয়ে পড়ল ভারতের ল্যান্ডার ও রোভার

আন্তর্জাতিক ডেস্ক   |   রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চন্দ্রযান-৩ : চাঁদে ঘুমিয়ে পড়ল ভারতের ল্যান্ডার ও রোভার

সংগৃহীত ছবি

চাঁদে সফল অবতরণের পর দেখতে দেখতে প্রায় ১১ দিন কাটিয়ে ফেলল ভারতের চন্দ্রযান-৩। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-এর রোভার প্রজ্ঞান পৃথিবীর উপগ্রহের মাটিতে অনুসন্ধান চালিয়েছে।

চাঁদের দক্ষিণ মেরুর কাছে যে অংশে ল্যান্ডার বিক্রম অবতরণ করেছে, আগে অন্য কোনো দেশ সেখানে মহাকাশযান পাঠাতে পারেনি। ফলে ওই এলাকাটি পৃথিবীর বিজ্ঞানীদের কাছে অজানা রয়ে গেছে। প্রজ্ঞান যে তথ্য পাঠাচ্ছে, তা চাঁদ নিয়ে গবেষণার জন্য গুরুত্বপূর্ণ।

টুইটারে ইসরো প্রায় প্রতিদিনই চাঁদে বিক্রম আর প্রজ্ঞানের গতিবিধি এবং কার্যক্রম সম্পর্কে বিভিন্ন তথ্য দিচ্ছে। আজও তার ব্যতিক্রম হয়নি।

ইসরো জানিয়েছে, এক চন্দ্রদিনের আয়ু নিয়ে চাঁদে গিয়েছে বিক্রম ও প্রজ্ঞান। ফলে নিয়ম মেনেই ‘দিন ফুরিয়ে’ আসছে তাদের।

প্রথমে ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছিল, ল্যান্ডার ও রোভারকে ঘুম পাড়ানোর প্রক্রিয়া দু’এক দিনের মধ্যেই শুরু করা হবে। তবে শনিবার রাতেই তাদের টুইটার (এক্স)-হ্যান্ডেলে জানিয়ে দেওয়া হয় যে সেই কাজ সম্পন্ন হয়েছে।

সোশাল মিডিয়ার সেই পোস্টে বলা হয়েছে, রোভারের অ্যাসাইনমেন্ট সমাপ্ত হয়েছে। এবার সেটিকে যথাযথভাবে পার্ক করা হয়েছে। এবার সেটি স্লিপ মোডে চলে যাবে। এপিএক্সএস এবং এলআইবিএস পে-লোডগুলোকে বন্ধ করা হয়েছে। এই পে-লোডগুলো থেকে ডেটা ল্যান্ডারের মাধ্যমে পৃথিবীতে আসবে। যদিও ব্যাটারি ফুল চার্জ রয়েছে। আগামী সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সোলার প্যানেলগুলোও তাঁদের কাজ শুরু করে দেবে। ২২ সেপ্টেম্বর ফের জেগে উঠবে রোভার। সকলেই আশা করছি সেদিন ঘুম ভেঙে ফের নিজের মেজাজেই ফিরবে রোভার। তা যদি না হয় তবে চিরকালের জন্য হয়তো ভারতের লুনার অ্যাম্বাসেডার হয়ে চাঁদের বুকেই থেকে যাবে সে।

উল্লেখ্য, পৃথিবীর ১৪ দিন মানে চাঁদের একদিন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office