শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

প্লাস্টিক সার্জারি করিয়ে প্রাণ হারালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্লাস্টিক সার্জারি করিয়ে প্রাণ হারালেন অভিনেত্রী

সংগৃহীত ছবি

প্লাস্টিক সার্জারির জেরে প্রাণ হারিয়েছেন আর্জেন্টিনার জনপ্রিয় অভিনেত্রী সিলভিনা লুনা। দীর্ঘ দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর পরিবারের সম্মতিতে তা সরিয়ে দেওয়া হয়। মৃত্যুর আগে লুনার বয়স হয়েছিল ৪৩ বছর।

জানা গেছে, কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করেন তিনি। এর জেরে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেওয়া শুরু হয়। সবচেয়ে বেশি ছিল কিডনিতে সমস্যা। যা গতবছর থেকে চরম আকার ধারন করে। এ অভিনেত্রীর দুটি কিডনিই বিকল হয়ে যায়। বেশ কিছুদিন ধরে তাকে হাসপাতালে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।

তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা কিন্তু কোনও চেষ্টাই সফল হয়নি। লাইফ সাপোর্টে চলে গেলে এ অভিনেত্রীর বাঁচার আর কোনো আশাই ছিল না। তাই পরিবারের সম্মতিতে তার লাইফ সাপোর্ট সরিয়ে ফেলা হয়।

এদিকে লুনার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তার অনুরাগীরা। আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোকপ্রকাশ করেছেন। অনেকে আবার লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। শোনা গেছে, শুধু লুনা নন, ওই চিকিৎসকের ভুল চিকিৎসার জেরে অনেকেই ভুক্তভোগী হয়েছেন। একাধিক মামলা আছে তার বিরুদ্ধে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office