শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

শিক্ষকদের অধিকার ও মর্যাদা আদায়ে সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী

শিক্ষা ডেস্ক   |   মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২০৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

শিক্ষকদের অধিকার ও মর্যাদা আদায়ে সরকার বদ্ধপরিকর : শিক্ষামন্ত্রী

সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, শিক্ষাবান্ধব শেখ হাসিনার বর্তমান সরকার শিক্ষকের অধিকার ও মর্যাদা রক্ষায় বদ্ধ পরিকর।

আজ মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে শিক্ষা মন্ত্রীর সরকারি বাসভবনে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য বৈঠকে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন শিক্ষক সংগঠন দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রীয় উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালনের দাবি জানিয়ে আসছিল কিন্তু কোন সরকারই এই দিবসটি পালনের উদ্যোগ নেয়নি। শিক্ষকদের মর্যাদার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় এবার ৫ অক্টোবর থেকে সারা বিশ্বের সাথে একই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরে শিক্ষক নেতৃবৃন্দ বিশ্ব শিক্ষক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ড. শাহজাহান আলম সাজু ছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর সাজিদুল ইসলাম, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, তেলোয়াত হোসেন খান, অধ্যক্ষ মাহবুবুর রহমান, আকলিমা জাহান, নাসরিন সুলতানা, সঙ্গীতা বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল হান্নান, আলী আশ্রাফ শামীম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office