শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সরকার ৩.৮০ কোটি লিটার সয়াবিন তেল, ৩ লাখ মেট্রিক টন গম, ১.৭০ লাখ মেট্রিক টন সার কিনবে

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সরকার ৩.৮০ কোটি লিটার সয়াবিন তেল, ৩ লাখ মেট্রিক টন গম, ১.৭০ লাখ মেট্রিক টন সার কিনবে

সংগৃহীত ছবি

সরকার আজ দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রায় ৩.৮০ কোটি লিটার সয়াবিন তেল, ৩ লাখ মেট্রিক টন গম, ১.৭০ লাখ মেট্রিক টন সার কেনার জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে।

আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৩০তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে জানান, সিসিজিপি বৈঠকে মোট ১৪টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

মাহবুব বলেন, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে খাদ্য অধিদপ্তর রাশিয়া থেকে জি২জি ভিত্তিতে প্রতি কেজি গম ৩৪.৪৩ টাকা মূল্যে প্রায় ১ হাজার ৩২ কোটি ৯০ লাখ টাকায় ৩ লাখ মেট্রিক টন গম কিনবে।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাব অনুসরণ করে রাষ্ট্র পরিচালিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চলতি অর্থবছরের (অর্থবছর২৪) জন্য বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে স্থানীয় উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল কিনবে। প্রতি লিটার সয়াবিন তেলের মূল্য ১৫৯ টাকা ৮৫ পয়সা হিসেবে মোট প্রায় ৭৯ কোটি ৯২ লাখ টাকায় এই তেল কেনা হবে।

টিসিবি এছাড়াও ইন্টারন্যাশনাল ডাইরেক্ট প্রকিউরমেন্ট মেথড (ডিপিএম)-এর অধীনে ব্রিজো মেরিন এসডিএন বিএইচডি, মালয়েশিয়া (স্থানীয় এজেন্ট: সেনা ভোজ্য তেল ইন্ডাস্ট্রিজ, ঢাকা) থেকে প্রায় ৩.৩০ কোটি লিটার সয়াবিন তেল ক্রয় করবে। এতে প্রায় ৪৩৩ কোটি ৬২ লাখ টাকা ব্যয় হবে এবং প্রতি লিটার সয়াবিন তেলের দাম হবে ১৫৫ টাকা ৯৩ পয়সা।

অন্য একটি প্রস্তাবে, টিসিবি চলতি অর্থবছরে শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে স্থানীয় উন্মুক্ত টেন্ডার পদ্ধতির অধীনে ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল ক্রয় করবে। যাতে মোট প্রায় ৫৮ কোটি ১১ লাখ টাকা খরচ হবে এবং প্রতি কেজি মসুর ডালের দাম নির্ধারণ করা হয়েছে ৯৬ টাকা ৮৫ পয়সা।

কৃষি মন্ত্রণালয়ের চারটি পৃথক প্রস্তাবের মধ্যে একটিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির অধীনে কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে ১৩তম লটের অধীনে টাকা ৫০ হাজার মেট্রিক টন এমওপি সার কিনবে, যাতে প্রতিটন ৩২৩ ডলার দামে মোট প্রায় ১৭৭ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় হবে।

রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির অধীনে আরেকটি চালানে বিএডিসি কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের কাছ থেকে ১৪তম লটের অধীনে ৫০ হাজার মেট্রিক টন এমওপি সারের ক্রয় করবে, যাতে প্রতি টন সারের দাম ৩২৩ ডলার মূল্যে মোট প্রায় ১৭৭ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় হবে।

অন্য এক প্রস্তাবে, রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় বিএডিসি ৬ষ্ঠ লটের অধীনে ওসিপি, এসএ, মরক্কো থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার ক্রয় করবে, যাতে প্রতি টন সার ৫২৬ ডলার মূল্যে প্রায় মোট ২৩১ কোটি ৪৪ লাখ টাকা খরচ হবে ।

এছাড়াও, রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির ভিত্তিতে অন্য একটি চালানে বিএডিসি ৭ম লটের অধীনে ওসিপি, এসএ, মরক্কো থেকে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার কিনবে। প্রতি টন সারের দাম ৩৮৯.৭৫ ডলার মূল্যে মোট প্রায় ১২৮ কোটি ৬২ লাখ টাকা ব্যয় হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office