শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামে আলু-ডিমের বাজারে অভিযান, জরিমানা

জাতীয় ডেস্ক   |   শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

চট্টগ্রামে আলু-ডিমের বাজারে অভিযান, জরিমানা

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরী কোতোয়ালি থানার রিয়াজউদ্দিব বাজার এলাকায় আলু ও ডিমের বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় চারটি ব্যবসা প্রািতষ্ঠানকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় নানা অনিয়মের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে শুক্রবার অভিযানে নামে ভোক্তা অধিদপ্তরের একটি টিম। এ সময় যথাযথ মূল্য তালিকা না থাকা ও পণ্য ক্রয়ের ভাউচার না থাকার অপরাধে মেসার্স মামুন ট্রেডার্সকে ৬ হাজার টাকা, মেসার্স রফরফ বাণিজ্যালয়কে ৩ হাজার, মেসার্স কুসুমপুরা বাণিজ্যালয়কে ৩ হাজার এবং হাজী আব্দুল হামিদ সওদাগরের ডিমের দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ জানান, ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office