শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

মাহমুদউল্লাহকে নিয়েই চূড়ান্ত বাংলাদেশের বিশ্বকাপ দল!

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাহমুদউল্লাহকে নিয়েই চূড়ান্ত বাংলাদেশের বিশ্বকাপ দল!

সংগৃহীত ছবি

বাংলাদেশের বিশ্বকাপ দল নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। ভারতের মাটিতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের থেকে শুরু করে ভক্ত-সমর্থক সবারই আগ্রহের কমতি নেই। বৈশ্বিক এই মেগা আসরের উত্তাপ টাইগার ক্রিকেটে বেশ ভালোভাবেই লেগেছে।
বিশ্বকাপের আগে দলের মধ্যে একাধিক পরীক্ষা-নিরীক্ষা নিয়ে ব্যস্ত টিম ম্যানেজমেন্ট। অবশেষে বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছে বিসিবি।

বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজে দুই দলের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায়। দ্বিতীয় ম্যাচে কিউইদের বিপক্ষে লিটন দাসরা হেরেছে ৮৬ রানের বড় ব্যবধানে। এতে ১৫ বছর পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে হারতে হয়েছে টাইগারদের। কিন্তু অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ফিরেছেন তার চিরচেনারুপে। সেই সঙ্গে রানে ফিরেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবালও।

এদিকে আসন্ন বিশ্বকাপের দলে লোয়ার অর্ডার নিয়ে মধুর সমস্যায় ছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। রিয়াদকে বিশ্রামের নামে দল থেকে সরিয়ে বেশ কয়েকজনকে দিয়ে সাত নম্বর পজিশনে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল বিসিবি। কিন্তু যাদেরই সুযোগ দেওয়া হয়েছিল তাদের সবাই ব্যর্থ হয়েছেন। যে কারণে দীর্ঘ ৬ মাস পর জাতীয় দলে ফিরে নিজের শক্তির জানান দিয়ে বিশ্বকাপে নিজের জায়গাও পাকা করে নিয়েছেন ‘সাইলেন্ট কিলার’ রিয়াদ।

জানা গেছে, ২৬ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের আগে কিংবা পরে বিশ্বকাপের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করবে বিসিবি। যেখানে ইতোমধ্যেই ১৪ জনের নাম একেবারেই চূড়ান্ত হয়ে গিয়েছে। শুধুমাত্র ১৫তম সদস্যের নাম নিয়ে কিছুটা ভাবনায় রয়েছে টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ দলে অতিরিক্ত একজন পেসার দলের সঙ্গে নেওয়া হবে নাকি একজন ব্যাকআপ ওপেনার নেওয়া হবে তা নিয়ে রয়েছে চুলচেরা বিশ্লেষণ।

চোট কাটিয়ে বাংলাদেশ দলে ফেরা তামিম ইকবালের বিশ্বকাপে ফেরা নিশ্চিত। ওপেনিংয়ে তার সঙ্গী হিসেবে থাকবেন লিটন দাস। এরপর যথাক্রমে আছেন নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমরা। আলোচিত সাত নম্বর পজিশনে বিশ্বকাপ দলে থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বোলিং অপশনেও বৈচিত্র্য থাকছে বাংলাদেশ দলে। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও শেখ মেহেদির সাথে স্পেশালিষ্ট স্পিনার হিসেবে নাসুম আহমেদেরও বিশ্বকাপ নিশ্চিত। দলের চার পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ও শরিফুল ইসলাম নিশ্চিত।

কিন্তু লিটন দাসের অফ ফর্ম কিছুটা ভাবিয়ে তুলেছে টিম ম্যানেজম্যান্টকে। এজন্য যুব বিশ্বকাপ জয়ী তানজিদ হাসান তামিম হতে পারেন বিশ্বকাপ দলের ১৫তম সদস্য। আর যদি পঞ্চম পেসার নেওয়া হয় সেক্ষেত্রে তানজিম হাসান সাকিব হতে যাচ্ছেন দলের সঙ্গী।

বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড: সাকিব আল হাসান ( অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, তানজিদ তামিম/তানজিম হাসান সাকিব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office