শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

জাতীয় ডেস্ক   |   শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ২০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভোলায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপিত

সংগৃহীত ছবি

বিনোয়োগে অগ্রাধিকার কন্যা শিশু অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে জেলায় আজ জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে।

শনিবার বেলা ১১ টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আলমগীর হুসাইন’র সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন।

এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইকবাল হোসেন।

এ সময় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাবেকুন্নাহার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রিপন চন্দ্র সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন, সাংবাদিক হাসনাইন আহমেদ মুন্না, জেলা মহিলা পরিষদের সভানেত্রী হোসনে আরা চিনু, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলী বেগম প্রমুখ।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ছাড়াও নিবন্ধনকৃত নারী সমিতির নেত্রীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office