শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মার্টিনেজকে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে

স্পোর্টস ডেস্ক   |   শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

মার্টিনেজকে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে

সংগৃহীত ছবি

গত মৌসুমে পায়ের ইনজুরিতে পড়া ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে।

এপ্রিলে সেভিয়ার বিরুদ্ধে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে মেটাটারসেলে চিড় ধরায় মার্টিনেজ দুই মাসের জন্য ছিটকে গিয়েছিলেন। পায়ের সমস্যা এখনো পুরোপুরি ঠিক না হওয়ায় আর্জেন্টাইন এই সেন্টার-ব্যাক হয়তো আরো দুই মাসের জন্য মাঠের বাইরে থাকতে পারেন, এমন ইঙ্গিত দিয়েছে ইউনাইটেড। এক বিবৃতিতে ইউনাইটেডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এপ্রিলে পড়া পায়ের ইনজুরির কারণে ম মার্টিনেজের মাঠে ফেরা আরো কিছুদিন বিলম্বিত হলো। এ মাসের শুরুতে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে খেলেছেন এই ডিফেন্ডার।

এরপর ব্রাইটন ও বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে আরো দুটি ম্যাচে তিনি মাঠে ছিলেন। কিন্তু পুনর্বাসনের জন্য তার আরো কিছুটা সময়ের প্রয়োজন বলে নিশ্চিত হওয়া গেছে। আরো কিছুদিন তাকে পর্যবেক্ষনে রাখা হবে। এরপর তার মাঠে ফেরার দিনক্ষন নির্দিষ্ট করে বলা যাবে।’

এদিকে ক্লাব সূত্র আরো নিশ্চিত করেছেন ডিফেন্ডার সার্জিও রেগুইলন সামান ইনজুরিতে ভুগছেন। যে কারনে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ওল্ড ট্র্যাফোর্ডের ম্যাচটিতে তিনি খেলতে পারছেন না।

এবারের মৌসুমে ইতোমধ্যেই ১৬জন খেলোয়াড় ইনজুরিতে কিংবা বিভিন্ন ধরনের অসুস্থতা ভুগছেন। তাদের মধ্যে অন্যতম হলেন এ্যারন ভন-বিকাসা, লুক শ, টাইরেল মালাসিয়া, কোবি মেইনু, আমাদ ডিয়ালো, রেগুইলন ও মার্টিনেজ।

এদিকে এরিক টেন হাগের জন্য অবশ্য সুখবরও রয়েছে। অসুস্থতা থেকে দলে ফিরেছেন ক্রিস্টিয়ান এরিকসেন ও স্কট ম্যাকটোমিনে। ব্যস্ত সূচীতে খেলোয়াড়দের উপর প্রচন্ড চাপ পড়ছে অভিযোগ করে টেন হাগ বলেছেন, ‘প্রতিবারই খেলোয়াড়দের উপর চাপ বাড়ছে।

এর কোন সমাধান কি নেই। আমার অনেক সতীর্থ কোচই এর বিপক্ষে বারবার অভিযোগ করেছে। আমিও অনেকবার বিষয়টি সামনে নিয়ে এসেছি। কিন্তু নির্ধারিত সূচীতেই সব হচ্ছে। আমরাও ভুগছি।

কোন এক জায়গায় গিয়েতো এর শেষ হতে হবে। এই ধরনের চাপ খেলোয়াড়রা আর নিতে পারছে না। এই মুহূর্তে বেশ কিছু দলের দিকে তাকালে এই সমস্যা প্রকট হয়ে দেখা দিবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office