শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক   |   বুধবার, ০৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড

সংগৃহীত ছবি

ভারতের আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স আপ নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে আগামীকাল শুরু হচ্ছে আইসিসি বিশ্বকাপ ২০২৩ আসর। দুই দলের মুখোমুখি লড়াই এবং সাম্প্রতিক ফলাফল বিশ্লেষনে এ ম্যাচে কিউইদের বিপক্ষে এগিয়ে থাকবে ইংল্যান্ড।

ওয়ানডে ক্রিকেটে এ পর্যন্ত দুই দলের ৯৫বারের মোকাবেলায় ইংল্যান্ড জিতেছ ৪৫টি, নিউজিল্যান্ড জিতেছে ৪৪টি। সর্বশেষ ১০ ম্যাচের মুখোমুখিতে ৮টি ম্যাচ জিতেছে ইংলিশরা। গেল মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে চার ম্যাচের সিরিজ জিতেছে ইংল্যান্ড। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ে আরো বেশি আত্মবিশ্বসী থাকবে ইংল্যান্ড।

সর্বশেষ দশ লড়াই :

২৮-০২-২০১৮ : মাউন্ট মঙ্গানুই – ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
০৩-০৩-২০১৮ : ওয়েলিংটন – ইংল্যান্ড ৪ রানে জয়ী
০৬-০৩-২০১৮ : ডুনেডিন – নিউজিল্যান্ড ৫ উইকেটে জয়ী
১০-০৩-২০১৮ : ক্রাইস্টচার্চ – ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী
০৩-০৭-২০১৯ : চেস্টার-লি-স্ট্রিট – ইংল্যান্ড ১১৯ রানে জয়ী (বিশ্বকাপ লিগ পর্ব)
১৪-০৭-২০১৯ : লর্ডস, ৫০ ওভার এবং সুপার ওভারে রান সমান হওয়ায় বেশি বাউন্ডারি হাঁকানোর সুবাদে জয় পায় ইংল্যান্ড (বিশ্বকাপ ফাইনাল)
০৮-০৯-২০২৩ : সোফিয়া গার্ডেনস, কার্ডিফ – নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
১০-০৯-২০২৩ : রোজ বোল, সাউদাম্পটন – ইংল্যান্ড ৭৯ রানে জয়ী
১৩-০৯-২০২৩ : ওভাল, লন্ডন – ইংল্যান্ড ১৮১ রানে জয়ী
১৫-০৯-২০২৩ : লর্ডস – ইংল্যান্ড ১০০ রানে জয়ী
সব মিলিয়ে : ৯৫ ওয়ানডেতে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড
ইংল্যান্ডের জয় : ৪৫টিতে
নিউজিল্যান্ডের জয় : ৪৪টিতে
টাই : ২টি
পরিত্যক্ত : ৪টি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office