শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

টিসিবির জন্য কেনা হচ্ছে এক কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

টিসিবির জন্য কেনা হচ্ছে এক কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল

সংগৃহীত ছবি

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য দেশিয় দুই প্রতিষ্ঠান থেকে এক কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট খরচ হবে ২০৮ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা।

স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এই সয়াবিন তেল কিনতে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার (৪ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটির এ সভা হয়।

সভা শেষে সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ৭৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৫৮ টাকা ৫৫ পয়সা।

তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির জন্য ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল মেঘনা এডিবল ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১২৯ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৬১ টাকা ৯৪ পয়সা।

এর আগে ২০ সেপ্টেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির জন্য ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে ১২৮ কোটি ২৪ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়। এতে প্রতি লিটার সয়াবিন তেরের জন্য খরচ ধরা হয় ১৬০ টাকা ৩০ পয়সা।

একইদিন বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবির জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে ৬৫ লাখ লিটার রাইস ব্রান তেল ১০৩ কোটি ৩৫ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রতি লিটারের ব্যয় ধরা হয় ১৫৯ টাকা। মজুমদার প্রডাক্টস লিমিটেড এবং এমআরটি এগ্রো প্রডাক্টস লিমিটেড থেকে এই তেল কেনার অনুমতি দেওয়া হয়।

তার আগে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে টিসিবি কর্তৃক আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) তিন কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল মালয়েশিয়ার ব্রোজ মেরিন এসডিএন বিএইচডি’র কাছে থেকে ৪৩৩ কোটি ৬২ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়। এতে প্রতি লিটার সয়াবিন তেলের ব্যয় ধরা হয় ১৫৫ টাকা ৯৩ পয়সা। মালয়েশিয়ার প্রতিষ্ঠানটির স্থানীয় এজেন্ট সেনা এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ।

একই বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবি কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্ট লিমিটেড থেকে ৭৯ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে প্রতি লিটার সয়াবিন তেলের ব্যয় ধরা হয় ১৫৯ টাকা ৮৫ পয়সা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office