শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

কৃষ্ণ সাগরে কার্গো জাহাজে রাশিয়ার হামলার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

কৃষ্ণ সাগরে কার্গো জাহাজে রাশিয়ার হামলার বিষয়ে সতর্ক করেছে যুক্তরাজ্য

সংগৃহীত ছবি

যুক্তরাজ্য সরকার বুধবার সতর্ক করে বলেছে, ইউক্রেনের বিভিন্ন বন্দরের কাছে সামুদ্রিক মাইন পুঁতে রেখে কৃষ্ণ সাগরে চলাচল করা বেসামরিক জাহাজ লক্ষ্য করে এসবের বিস্ফোরণ ঘটিয়ে কিয়েভের ঘাড়ে দোষ চাপাতে পারে।
খবর এএফপি’র।

লন্ডন গত মাসে বলেছিল, রুশ বাহিনী এই অঞ্চলের বিভিন্ন বেসামরিক কার্গো জাহাজ লক্ষ্য করে ‘একাধিক ক্ষেপণাস্ত্র’ হামলা চালায়। তবে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী সফলভাবে সব হামলা ঠেকিয়ে দেয়।

ডিক্লাসিফাইড ইন্টেলিজেন্সের উদ্ধৃতির দিয়ে তারা জানায়, ইউক্রেনের শস্য রপ্তানি বাধাগ্রস্ত করতে তাদের ‘মানবিক করিডোর’ দিয়ে চলাচল করা পণ্যবাহী বিভিন্ন জাহাজ হামলার ঝুঁকিতে রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রী জেমস ক্লিভারলি বলেন, ‘কৃষ্ণ সাগরে চলাচল করা বেসামরিক জাহাজে হামলা চালিয়ে ক্ষতিসাধনে রাশিয়ার লক্ষ্য বেসামরিক জীবন এবং বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষের চাহিদার প্রতি পুতিনের অবহেলা প্রদর্শনের শামিল।’

তিনি বলেন, ‘সারাবিশ্ব এবং আমরা দেখছি এই ধরনের হামলার ক্ষেত্রে রাশিয়া ইউক্রেনের উপর দোষ চাপানোর প্রচেষ্টা চালাচ্ছে।’

গোয়েন্দা প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করে ক্লিভারলির দপ্তর বলেছে, ‘যুক্তরাজ্য রাশিয়ার এই কৌশল ও প্রচেষ্টাকে বাধা দিতে চায়।’

রাশিয়া গত জুলাই মাসে কৃষ্ণ সাগর শস্য সরবরাহ চুক্তি থেকে বেরিয়ে গিয়ে ওই অঞ্চলে তাদের সামরিক তৎপরতা জোরদার করে।

যুক্তরাজ্য বলেছে, এই অঞ্চলে রুশ হামলায় বিভিন্ন বন্দরের ১৩০টি স্থাপনা ক্ষতিগ্রস্ত এবং প্রায় ৩ লক্ষ্য টন শস্য ধ্বংস হয়েছে যা এক বছরের জন্য ১০ লাখেরও বেশি লোককে খাওয়ানোর জন্য যথেষ্ট ছিল।

এদিকে বুধবার ঋষি সুনাক ইউক্রেন ও দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি ফের নিশ্চিত করে পশ্চিমা মিত্রদের অস্ত্র সরবরাহ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office