শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

দুর্যোগ ও দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের ভূমিকা প্রশংসনীয় : ডেপুটি স্পিকার

জাতীয় ডেস্ক   |   শনিবার, ১৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১০৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুর্যোগ ও দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের ভূমিকা প্রশংসনীয় : ডেপুটি স্পিকার

সংগৃহীত ছবি

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। উন্নয়নের সাথে সাথে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বহুমুখী কার্যক্রম গ্রহণ করেছে সরকার। দুর্যোগ ও দুর্ঘটনা রোধে ফায়ার সার্ভিসের ভূমিকা প্রশংসনীয়।

আজ শনিবার পাবনার ঈশ্বরদীতে ‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিপাদ্যে ‘রূপপুর গ্রীনসিটি মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্বোধনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এসময় তিনি বেলুন উড়িয়ে সুসজ্জিত ফায়ার সার্ভিস স্টেশন ভবনটির উদ্বোধন করেন।

শামসুল হক টুকু আরো বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল গ্রাম হবে শহর। সেই স্বপ্ন পূরণে নিরলস কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। দুর্যোগ প্রতিরোধ ও দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি কমাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জনকল্যাণে নিজেদের জীবন বাজি রেখে কাজ করে। এর পাশাপাশি বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজে তাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সরকার পর্যাপ্ত সরঞ্জামাদি ও আধুনিক স্টেশন নির্মাণ করছে।

ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক ওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস, প্রকল্প পরিচালক উপসচিব মো. শহীদ আতাহার হোসেন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছহাক আলী মালিথা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরিফ প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office