শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

বুড়িমারী স্থলবন্দরে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায় ৯৪ কোটি টাকা

অর্থনীতি ডেক্স   |   শনিবার, ১৪ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ১৫১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

বুড়িমারী স্থলবন্দরে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব আদায় ৯৪ কোটি টাকা

সংগৃহীত ছবি

জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত বুড়িমারী স্থলবন্দরে আমদানি- রপ্তানি বৃদ্ধির পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়ছে।

বিগত ২০২২-২৩ অর্থবছরে বুড়িমারী স্থলবন্দর থেকে পণ্য আমদানি বাবদ সরকারের রাজস্ব আয় হয়েছে ৯৪ কোটি ৬০ লাখ টাকা। এর আগে, ২০২১-২২ অর্থবছরে এ স্থলবন্দর থেকে রাজস্ব আদায় হয়েছে ৯১ কোটি ৯২ লাখ ২১ হাজার টাকা।

জানা গেছে, ১৯৮৮ সালে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার সাথে বাংলাদেশের লালমনিরহাট জেলার আন্তর্জাতিক সীমান্তে বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়। জেলা শহর থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে হলেও এ স্থলবন্দর থেকে রংপুর ও নীলফামারী জেলার দূরত্ব কম থাকায় যাতায়াত ও পণ্য পরিবহনে সুবিধা হয়।

বুড়িমারী স্থলবন্দর সূত্রে জানা যায়, গত কয়েক বছরে আমদানিকৃত প্রধান পণ্যগুলোর মধ্যে রয়েছে পাথর, বিভিন্ন ধরনের ফলমূল, পেঁয়াজ, রসুন, আদা , কসমেটিকস সামগ্রি। বেশি আমদানি হয়েছে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মো. গিয়াস উদ্দিন জানান, বন্দরের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যহত আছে।

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দরে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট- এর ডেপুটি কমিশনার আব্দুল আলিম বলেন, বুড়িমারী স্থলবন্দর ত্রিদেশীয় বন্দর হওয়ায় সরকারের রাজস্ব আদায় স্বাভাবিক রয়েছে। সরকারের গৃহিত বিভিন্ন উদ্যোগের ফলে এ স্থলবন্দরের রাজস্ব আদায় আরও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office