শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

লিটনের ক্ষমা প্রার্থনা

খেলা ডেস্ক   |   সোমবার, ১৬ অক্টোবর ২০২৩   |   প্রিন্ট   |   ২৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

লিটনের ক্ষমা প্রার্থনা

সংগৃহীত ছবি

অবশেষে ক্ষমা চাইলেন লিটন দাস। ভারতে বিতর্কিত কর্মকাণ্ডের একদিন পরেই ক্ষমা প্রার্থনা করেছেন জাতীয় দলের এই ওপেনার। গতকাল (রোববার) পুনেতে বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন লিটন দাস। ওই ঘটনার জন্য ফেসবুক পোস্টে ক্ষমা চান তিনি।

ফেসবুক পোস্টে লিটন দাস লিখেছেন, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।

আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ বিশ্বকাপে দারুণ সূচনা করলেও পরপর দুই ম্যাচ হেরেছে। বিশ্বকাপ মিশনে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ভারতের বিপক্ষে। সেই ম্যাচে অংশ নিতে টাইগারবাহিনী এখন পুনেতে। সেখানকার হোটেলের সামনে সাংবাদিকদের দেখে হঠাৎ মেজাজ হারিয়ে বসেন লিটন দাস। সে সময় তিনি সিকিউরিটি গার্ডদের ডাক দেন। সিকিউরিটি গার্ডরা গণমাধ্যমকর্মীদের হোটেল প্রাঙ্গণ ছেড়ে যাওয়ার নির্দেশ দেন।

বিশ্বকাপে লিটনের সময়টা ভালো যাচ্ছে না। বিশ্বকাপে এক ম্যাচে ৭৬ রানের একটা ইনিংস খেললেও অপর দুই ম্যাচে তার সংগ্রহ ০ ও ১৩।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office